বাংলাদেশ ফেডারেশন অব ডেন্টাল সাইন্স (বিএফডিএস) বাংলাদেশ ডেন্টাল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের জন্য চিকিৎসা প্রদাণ সহায়ক কর্মশালার আয়োজন করেছে। শনিবার (২৮ মে) দিনব্যাপী ছিল এই আয়োজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন– ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহা সচিব অধ্যাপক হুমায়ুন কবীর বুলবুল, স্বাস্হ্য অধিদফতরের ডেন্টাল শিক্ষা বিষয়ক পরিচালক ডা. মোশারফ হোসেন খন্দকার, বাংলাদেশ ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক লাবুদা সুলতানা এবং সংগঠনের আহ্বায়ক ও পাইওনিয়ার ডেন্টাল কলেজের সভাপতি ডা. রকিবুল হোসেন রুমী।
সংগঠনের সদস্য সচিব ডা. মো. আসাফুজ্জোহা রাজ তাদের বিগত একাধিক কার্যকর কর্মকান্ড তুলে ধরেন। ভবিষ্যতে ধারাবাহিকভাবে দেশের সব ডেন্টাল কলেজে এমন আয়োজন চলমান রাখার বিষয়ে আশা ব্যক্ত করেন।
সাইন্টিফিক সেশনে একুশে পদকপ্রাপ্ত বারডেম হাসপাতালের ডেন্টাল চিকিৎসক অধ্যাপক অরূপ রতন চৌধুরী, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের সাবেক ডেন্টাল ইউনিট প্রধান ডা. মো. মুমিনুল হক, শহীদ সোহরোয়ার্দী ডেন্টাল ইউনিটের সহকারী অধ্যাপক ডা.নিতীশ কৃষ্ণ দাস এবং বাংলাদেশ ডেন্টাল কলেজের সহকারী অধ্যাপক শামীম আল মামুন, ডা. সামসুজ্জামান বাবু, ডা. কামরুন নাহার, ডা. সাইফুল ইসলাম, ডা. হারুন উর রশীদ, ডা. সাইফুল্লাহ সারোয়ার, ডা. আতাউল্লাহ, ডা. সালসাবিল অর্ণব, ডা. মাহমুদুর নবীন, ডা. জেবুসহ দেড় শতাধিক ডেন্টাল চিকিৎসক অনুষ্ঠানে অপস্থিত ছিলেন।









