বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ইস্পাত ও প্রকৌশল খাতে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সসিলেন্স অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছে দেশের প্রথম মোটরসাইকেল উৎপাদন ও রফতানিকারক প্রতিষ্ঠান রানার অটোমোবাইল লিমিটেড। দেশের শিল্প ও সেবা ক্ষেত্রে অবদান এবং পণ্যের গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার পায় প্রতিষ্ঠানটি।
রবিবার (২৯ মে) প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান।
আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পেরে রানার অটোমোবাইল গর্বিত। দেশের অবকাঠামোগত উন্নয়নে বেসরকারি খাতসমূহ সর্বদা সচেষ্ট এবং আমরা যানবাহন খাতে উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে নিরলস চেষ্টা করে যাচ্ছি।’
অনুষ্ঠানে আরও ছিলেন রানার অটোমোবাইল লিমিটেডের এমডি ও সিইও রিয়াজুল হক চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা।









