নেসকো বিদ্যুৎ বিল পরিশোধ করা যাবে ‘উপায়’-এ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ জুন ২০২২, ২০:২৪আপডেট : ০৮ জুন ২০২২, ২০:২৪

নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)-এর বিদ্যুৎ বিল পরিশোধ করা যাবে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’-এর মাধ্যমে। বুধবার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‘উপায়’-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রেজাউল হোসেন এবং নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছেন।

এখন থেকে নেসকোর গ্রাহকরা ‘উপায়’-এর মাধ্যমে যেকোনও সময় প্রি-পেইড ও পোস্ট-পেইড উভয় বিদ্যুৎ বিল বিনামূল্যে পরিশোধ করতে পারবেন। ‘উপায়’ অ্যাপ অথবা ‘উপায়’ ইউএসএসডি কোড *২৬৮# ডায়াল করে বিল পরিশোধ করা যাবে।

চুক্তি সই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন– নেসকোর ডেপুটি কোম্পানি সেক্রেটারি এমদাদুল হক, এসিস্টেন্ট ম্যানেজার (এইচআর অ্যান্ড এডমিন) মো. ইমরুল কায়েস এবং ‘উপায়’-এর ডেপুটি ডিরেক্টর শাকিব আলতাফ, অ্যাসিসটেন্ট ডিরেক্টর হাসান মোহাম্মদ জাহিদ, ডিজিএম মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া এবং একাউন্ট ম্যানেজার মো. মাহফুজুর রহমান।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম