‘বিকাশ’ একটি অনুপ্রেরণার নাম: প্রতিমন্ত্রী পলক

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ জুন ২০২২, ২০:৫০আপডেট : ১২ জুন ২০২২, ২১:০৫

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বিকাশের আধুনিক কাস্টমাইজড ও পারসনালাইজড সল্যুশন্স অনেক আকর্ষণীয়। বিকাশ অ্যাপ একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে, এটি শুধু পার্ট অব ডিজিটাল লাইফস্টাইল না, একটা অনুপ্রেরণা ও উৎসাহের নাম।’

সম্প্রতি শামসুদ্দিন হায়দার ডালিমের উপস্থাপনায় চ্যানেল আই-তে প্রচারিত ‘বিকাশ ডিজিটাল লাইফ’ অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘‘আইসিটি বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যে সমন্বয় হচ্ছে সেখানে প্রাইভেট সেক্টরের পার্টনারশিপের সুযোগ রয়েছে। বিকাশ যদি সরকারি সেবাগুলোকে ‘গভর্নমেন্ট অ্যাজ এ ক্লায়েন্ট’ হিসেবে নেয়, তাহলে আরও কোটি কোটি মানুষ সহজে সেবা গ্রহণ করতে পারবে।’’

তিনি বলেন, ‘কেবল শহরের নাগরিকরাই নয়, ইউনিয়ন ও গ্রামের মানুষও ডিজিটাল জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে উঠেছে। মানুষের জীবনযাত্রায় ডিজিটাল প্রযুক্তি একটা ব্যাপক পরিবর্তন এনেছে।’

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘১২ বছর আগে এই সরকারের নেওয়া ডিজিটাল বাংলাদেশ নির্মাণের উদ্যোগই আজকের এই ডিজিটাল অভ্যস্ততা তৈরির ভিত্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অবদানে সাধারণ মানুষের হাতের নাগালে চলে এসেছে ডিজিটাল সেবা।

২০৪১ সালের উন্নত বাংলাদেশে বিকাশ অ্যাপ সুপার অ্যাপে পরিণত হবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আজকে যেমন ফেসবুক শুধু কমিউনিকেশন অ্যাপ নয়, একটা এন্টারটেইনমেন্ট হাব, অ্যামাজন যেমন শুধু ই-কমার্স প্ল্যাটফর্ম নয়, এন্টারটেইনমেন্ট থেকে শুরু করে পুরো ‍লাইফস্টাইলের পার্ট, গুগল যেমন শুধু সার্চ ইঞ্জিন নয়, একটা এডুকেশন প্ল্যাটফর্ম, একই রকমভাবে বিকাশ একটা সুপার প্ল্যাটফর্ম এবং সুপার অ্যাপে পরিণত হবে।’

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম