সোনালী ব্যাংকের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ জুন ২০২২, ২০:৪২আপডেট : ১৯ জুন ২০২২, ২০:৪৩

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে সোনালী ব্যাংক লিমিটেডের ২০২২-২৩ বার্ষিক কর্মসম্পাদন চুক্তির পূর্ববর্তী ধাপ হিসেবে সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধানের সঙ্গে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই হয়েছে। রবিবার (১৯ জুন) সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই অনুষ্ঠিত হয়।

চুক্তিতে সই করেন পর্যায়ক্রমে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মুরশেদুল কবীর, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী ও মো. কামরুজ্জামান খান। এ সময় প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথমে নিয়ন্ত্রণকারী অফিসের সঙ্গে শাখাসগুলোর, পরবর্তী ধাপে নিয়ন্ত্রণকারী অফিসের সঙ্গে জেনারেল ম্যানেজারস অফিস প্রধানদের, এরপর জেনারেল ম্যানেজারস অফিস প্রধানদের সঙ্গে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরদের, তারই ধারাবাহিকতায় সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরদের চুক্তি সই হয়।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম