বন্যার্তদের পাশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ জুন ২০২২, ১৮:৪৫আপডেট : ২২ জুন ২০২২, ১৮:৪৫

সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। বুধবার (২২ জুন) দুপুরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনী সিলেটের গোবিন্দগঞ্জ ক্যাম্পে মেজর সাইফুল্লাহর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসইউ’র উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের নির্দেশে এবং ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ টি এম কাদের নেওয়াজের সহযোগিতায় সিলেটের বন্যাদুর্গত এলাকার ৬০০ পরিবারের জন্য খাদ্যসামগ্রী পৌঁছে দেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক মনিরুল হাসান মাসুম, ডেপুটি লাইব্রেরিয়ান আবু জাফর মো. সাইফুল্লাহ, জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক রাইসুল হক চৌধুরীসহ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, আইএসইউ’র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের দুই দিনের বেতন, আইএসইউ বোর্ড অব ট্রাস্টের সদস্য এবং শিক্ষার্থীদের থেকে সংগৃহীত অর্থ দিয়ে এ খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম