বন্যাদুর্গতদের পাশে রংধনু গ্রুপ ও প্রতিদিনের বাংলাদেশ

প্রেস রিলিজ
২৭ জুন ২০২২, ১৫:৩৩আপডেট : ২৭ জুন ২০২২, ১৫:৩৩

বন্যাদুর্গত সিলেট অঞ্চলের ৩ হাজার পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে রংধনু গ্রুপ ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মানবিক কার্যক্রম এগিয়ে চলছে। রবিবার (২৬ জুন) সিলেটের কোম্পানীগঞ্জে ৫০০ পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় সোমবার (২৭ ‍জুন) সুনামগঞ্জের দুর্গম হাওরাঞ্চল তাহিরপুরের বন্যাদুর্গত আরও ৫০০ পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে রংধনু গ্রুপ ও প্রতিদিনের বাংলাদেশ। 

আগামীকাল মঙ্গলবার (২৮ জুন) সিলেটের বিয়ানীবাজার ও বুধবার (২৯ জুন) কানাইঘাটের দুর্গত মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এর আগে রবিবার প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মুস্তাফিজ শফি, রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিদিনের বাংলাদেশ-এর প্রকাশক কাউসার আহমেদ অপু বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক এলাকায় বন্যাদুর্গত ৫০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেন। 

এ সময় কাউসার আহমেদ অপু বলেন, সিলেট অঞ্চলের মোট ৩ হাজার বন্যাদুর্গত পরিবার রংধনু গ্রুপের খাদ্য সহায়তা পাচ্ছে। গ্রুপের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বন্যাদুর্গতদের পাশে রংধনু গ্রুপ ও প্রতিদিনের বাংলাদেশ

আজ সোমবার স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাহিরপুরে প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মুস্তাফিজ শফি দুর্গত মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির, সহকারী কমিশনার মাহবুব আলম মাহবুব, আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব এবং প্রতিদিনের বাংলাদেশের ফিচার সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ প্রমুখ।

প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মুস্তাফিজ শফি জানান, এই পর্যায়ে রংধনু গ্রুপের সহায়তায় ৩ হাজার ও আল খায়ের ফাউন্ডেশনের সহায়তায় আরও আড়াই হাজারসহ মোট সাড়ে ৫ হাজার পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হবে। 

প্রসঙ্গত, রংধনু গ্রুপ ও প্রতিদিনের বাংলাদেশ-এর উদ্যোগে বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, এক কেজি করে চিড়া, মুড়ি ও গুড়, দুই লিটার পানি, এক প্যাকেট বিস্কুট, গ্যাসলাইটার ও মোমবাতি।

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম