সিলেটে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক ব্যাংক

প্রেস রিলিজ
০৫ জুলাই ২০২২, ১৭:৩২আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৭:৩২

ব্র্যাকের জরুরি বন্যা ত্রাণ কর্মসূচি ‘ডাকছে আমার দেশ’-এ ৩ কোটি টাকা অনুদান দিয়েছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও এম মাসুদ রানা ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর কেএএম মোরশেদের কাছে এ সংক্রান্ত পেঅর্ডার হস্তান্তর করেন। মঙ্গলবার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্র্যাকের ত্রাণ কর্মীরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবার, নিরাপদ খাবার পানি, ওরাল স্যালাইন, ম্যাচ, মোমবাতি, প্রয়োজনীয় ওষুধসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেছে এবং পানিবন্দী মানুষদের উদ্ধার করেছে। ব্র্যাকের ২৫ কোটি টাকার ত্রাণ কর্মসূচির আওতায় প্রায় ৫২ হাজার পরিবারকে খাদ্য, জরুরি সহায়তা এবং পুনর্নির্মাণ কাজে সহায়তা করা হবে।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর এফ হোসেন বলেন, ‘এই দুর্যোগের সময় দুর্দশাগ্রস্ত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব। বন্যা পরিস্থিতির অবনতি হলে আমাদের সহায়তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’ 

উল্লেখ্য, সারাদেশে সরকারের বন্যা ত্রাণ কাজে যোগ দিতে ব্র্যাক ব্যাংক ইতোমধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদান দিয়েছে।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম