কোরবানির ঈদকে সামনে রেখে মোজো আয়োজন করেছিল সম্পূর্ণ নতুন ধরনের ক্যাম্পেইন ‘মোজো হাম্বা ডাকো হাম্বা জেতো।’
অনলাইন ও অফলাইন দুইভাবেই ক্যাম্পেইনটি পরিচালিত হয়েছে। গরুর ‘হাম্বা’ ডাকের সঙ্গে হাম্বা ডেকে ১০০ শতাংশ ম্যাচ করে বিজয়ীরা জিতে নিয়েছেন আকর্ষণীয় ‘হাম্বা’। এছাড়া ৮০-৯৯ শতাংশ ম্যাচ করে অনলাইন ও অফলাইন বিজয়ীরা পেয়েছেন আকর্ষণীয় অসংখ্য পুরস্কার। ক্যাম্পেইন চলাকালীন সময় অনলাইনে ও অফলাইনে প্রতিদিন বিজয়ীরা জিতে নিয়েছেন একটি করে ‘হাম্বা’।
অনলাইনে গেমটিতে অংশ নিতে mojohambadako.com মাইক্রোসাইটটিতে ভিজিট করে নাম ও ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়েছে। অফলাইনে কার্যক্রম পরিচালনার জন্য মোজোর পাঁচটি ক্যারাভ্যান দেশের বিভিন্ন জেলা শহরে সাত দিনব্যাপী অ্যাক্টিভেশন পরিচালনা করে। ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত চলা ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন দেশের সর্বস্তরের মানুষ। ৭ জুলাই জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকার বিজয়ীদের আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পান্থপথ অফিসে ‘হাম্বা’ হস্তান্তর করা হয়। ঢাকার বাইরের বিজয়ীদের ৮ জুলাই ‘হাম্বা’ হস্তান্তর করা হয়েছে।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব ব্র্যান্ড মার্কেটিং মাইদুল ইসলাম বলেন, ‘মোজো’র প্রতিটি ক্যাম্পেইনই হয় ভোক্তাদের কাছে অনেক আকর্ষণীয়। এটিও তার ব্যতিক্রম নয়। ঈদুল আজহা উপলক্ষে ‘মোজো হাম্বা ডাকো হাম্বা জেতো’ ক্যাম্পেইনটি করতে পেরে আমরা খুবই আনন্দিত। অন্যান্য ক্যাম্পেইনগুলোর মতোই এ ক্যাম্পেইনটি থেকেও আমরা উল্লেখযোগ্য সাড়া পেয়েছি।’
অনুষ্ঠানে আরও ছিলেন- আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব ইভেন্ট অ্যান্ড আউটডোর আজম বিন তারেক, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।









