ষষ্ঠবারের মতো ‘সেরা আন্তর্জাতিক ব্যাংক’ স্বীকৃতি পেলো স্ট্যান্ডার্ড চার্টার্ড

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ জুলাই ২০২২, ১৪:৪৯আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৪:৪৯

এশিয়ামানি সেরা ব্যাংক আওয়ার্ড ২০২২-এর মঞ্চে টানা ষষ্ঠবারের মতো ‘সেরা আন্তর্জাতিক ব্যাংক’ পুরস্কার পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। টেকসইতা, অর্থনৈতিক ক্ষমতায়ন ও বৃহৎ আর্থিক অন্তর্ভুক্তির ওপর মনোনিবেশ এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রতিশ্রুতি প্রদর্শনের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে এই পুরস্কার দেওয়া হয়। রবিবার (২৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রথম কার্বন নিরপেক্ষ স্মার্ট কার্ডের প্রবর্তক, প্রথম গ্রিন বন্ড ও প্রথম গ্রিন জিরো-কুপন বন্ড ইস্যুকারী এবং প্রথম টেকসই ট্রেড ফাইন্যান্স লেনদেনের প্রবর্তক হিসেবে প্রশংসা কুড়িয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এছাড়া দেশের তরুণ প্রজন্ম ও বিদেশ-ফেরতদের দক্ষতা উন্নয়ন কার্যক্রম, নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন, সাদিক ইসলামিক ব্যাংকিং গ্রাহকদের জন্য সাদাকাহ অ্যাকাউন্ট চালু এবং কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠিকে সহায়তা দিয়েছে ব্যাংকটি।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘গত বছর নানান চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে সফল হয়েছি এবং সবার সাহায্যার্থে দৃঢ়তা ও স্থিতিস্থাপকতা প্রদর্শনের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করেছি। এই অর্জন তারই প্রমাণস্বরূপ।’

 

 

/আরকে/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম