সারা বিশ্ব থেকে ফ্রিল্যান্সারদের পেমেন্ট ইন্টারন্যাশনাল পেমেন্ট প্ল্যাটফর্মে (পেওনিয়ার) মাধ্যমে বিকাশে গ্রহণ করাকে আরও উৎসাহিত করতে রমজান মাসজুড়ে বিকাশ আয়োজন করে প্রতিদিন স্মার্টফোন জেতার সুযোগ। ৩০ দিনের এই ক্যাম্পেইনে পেওনিয়ারের অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাপে প্রতিদিন সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী ৩০ জন ফ্রিল্যান্সার জিতে নেন একটি করে স্মার্টফোন। সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মঙ্গলবার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিকাশের কমার্শিয়াল বিভাগের রেমিটেন্স পার্টনারশিপ ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ জিলানী বিজয়ীদের হাতে পুরস্কারগুলো তুলে দেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ফ্রিল্যান্সিং সেক্টরে আরও গতিশীলতা আনতে এবং বৈধ পথে রেমিটেন্স আনাকে উৎসাহিত করতে এই ক্যাম্পেইনের আয়োজন করে বিকাশ।
গ্রাহকরা খুব সহজে বিকাশ অ্যাপের রেমিটেন্স আইকন থেকে নতুন পেওনিয়ার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করতে পারেন। যাদের ইতোমধ্যে পেওনিয়ার অ্যাকাউন্ট আছে তারাও নিজেদের বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে তা যুক্ত করে নিতে পারবেন। অ্যাকাউন্ট সংযুক্ত হলে পেমেন্ট বিকাশ অ্যাকাউন্টে এনে প্রয়োজন মতো ব্যবহার কিংবা ক্যাশ আউট করা যাবে।









