‘বর্ণমালা’ ক্যাম্পেইনের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ জুলাই ২০২২, ১৯:৩৪আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৯:৪৬

গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ‘বর্ণমালা’ ক্যাম্পেইনে রকমারি থেকে বই কিনলেই পাওয়া যেতো বর্ণকার্ড। সেই কার্ড ঘষে র+ক+মা+রি মিলাতে পারলেই উপহার হিসেবে ছিল মোবাইল ফোন। এছাড়া যেকোনও একটি বর্ন রঙিন হলেই হিরো হাংক ১৫০আর মোটরসাইকেল। এই মোটরসাইকেলগুলো স্পন্সর করা হয় হিরো বাংলাদেশের পক্ষ থেকে।

মঙ্গলবার (২৬ জুলাই) হিরো বাংলাদেশের তেজগাঁও শোরুমে এক আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। হিরো হাংক ১৫০আর বিজয়ীরা হলেন– আবু হাসনাত দিপু, হাসিবুর রহমান ও মো. নাঈম।

অনুষ্ঠানে ছিলেন– রকমারি ডট কমের ফাউন্ডার আ্যন্ড সিইও মো. খাইরুল আনাম রনি, জনসংযোগ বিভাগের আ্যসিস্ট্যান্ট ম্যানেজার কিংকর হালদার মিশু এবং হিরো বাংলাদেশের হেড অব মার্কেটিং সাফকাত সাকিন, মার্কেটিং ইনচার্জ আবরার রাকিন, হেড অব সার্ভিস মো. মুনিরুজ্জামানসহ দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ ব্যক্তিরা।   

মো. খায়রুল আনাম রনি বলেন, ‘মানুষের জীবন সহজ করতে হিরোর ভূমিকা অনস্বীকার্য। একই সঙ্গে রকমারিও অনলাইনে বই বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এমন দুটো প্রতিষ্ঠান যখন একসঙ্গে কাজ করে তখন ভালো কিছু হবে নিশ্চিতভাবে।’ ভবিষ্যতে এভাবে আরও অনেক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাফকাত সাকিন বলেন, ‘আমরা এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে অনেক ইতিবাচক সাড়া পেয়েছি। গ্রাহকরা সুন্দরভাবে বিষয়টি গ্রহণ করেছেন। ভবিষ্যতে আরও কাজ করার আশা রাখি আমরা।’

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক