ব্যুরো বাংলাদেশের সঞ্চয় ও কিস্তি পরিশোধ করা যাচ্ছে ‘নগদ’-এ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ আগস্ট ২০২২, ১৬:৪২আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৬:৫০

সাধারণ গ্রাহকদের সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধের ঝামেলা দূর করতে অনলাইন পেমেন্ট সুবিধা চালু করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ। ফলে ব্যুরো বাংলাদেশের গ্রাহকেরা সহজেই ‘নগদ’-এর মাধ্যমে তাদের সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন। সোমবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ব্যুরো বাংলাদেশের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চলমান চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এ সময় ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু, হেড অব এমএফআই ও গভর্নমেন্ট সেলস অপারেশন তানভীর চৌধুরী এবং ব্যুরো বাংলাদেশের ডিরেক্টর অপারেশন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফারমিনা হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা পরিচালক প্রাণেশ চন্দ্র বণিক, বিশেষ কর্মসূচি পরিচালক মো. সিরাজুল ইসলামসহ দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যাত্রার পর থেকেই ‘নগদ’ ব্যাংক কিংবা আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকা সাধারণ মানুষদের নিয়ে কাজ করছে। ব্যুরো বাংলাদেশের সঙ্গে এই সম্পৃক্ততার ফলে ‘নগদ’ বিপুল পরিমাণ সাধারণ মানুষকে ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনতে সক্ষম হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এ বিষয়ে ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক বলেন, ‘‘যাত্রার শুরু থেকেই ‘নগদ’ গ্রাহকদের ঘরে বসে যে কোনও ধরনের লেনদেনের সুবিধা দিতে বিভিন্ন রকম প্রযুক্তিগত উদ্ভাবনী সেবা চালু রেখেছে। এখন থেকে ‘নগদ’ এবং ব্যুরো বাংলাদেশের গ্রাহকরা তাদের সঞ্চয় ও ঋণের কিস্তি ঘরে বসেই পরিশোধ করতে পারবেন, যা ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠায় ‘নগদ’-এর জন্য আরেকটি মাইলফলক।’’

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের