ইসলামী ব্যাংকের মাসব্যাপী ফিনটেক ক্যাম্পেইন শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ আগস্ট ২০২২, ১৭:৫৩আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৭:৫৩

‘প্রযুক্তির উৎকর্ষে ব্যাংকিং নিমিষে’-এই স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মাসব্যাপী ফিনটেক ক্যাম্পেইন চালু করেছে। সোমবার (১ আগস্ট) ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আ ফ ম কামালউদ্দিন।

অনুষ্ঠানে আরও ছিলেন– ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাইয়ার আজম,মো. সিদ্দিকুর রহমান, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, মুহাম্মদ শাব্বির, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী, আইবিটিআর’র প্রিন্সিপাল এসএম রবিউল হাসান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান ও মিফতাহ উদ্দিনসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা। এছাড়া ব্যাংকের সব জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জরা ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ‘সরকারের গতিশীল নেতৃত্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইসলামী ব্যাংক কাজ করে যাচ্ছে। আধুনিক ফিনটেক সেবার প্রসারের মাধ্যমে গ্রাহক সেবা উন্নতকরণ এবং দেশের ডিজিটাল ট্রান্সফরমেশনে অবদান রেখে চলেছে এ ব্যাংক।’ তিনি ব্যাংকের শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটসহ প্রতিটি ইউনিটকে সেন্টার অব এক্সিলেন্সে রূপান্তর করার আহ্বান জানান। এছাড়া ব্যাংকের ফিনটেক তথা ডিজিটাল সার্ভিসসমূহের ব্যাপক প্রসারে কাজ করতে সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি নির্দেশনা দেন।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক