‘বেস্ট ইমার্জিং ডিরেক্টর ইন ফিনটেক’ অ্যাওয়ার্ড পেলেন ‘নগদ’-এর ইডি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ আগস্ট ২০২২, ১৯:১৬আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৯:১৬

যুক্তরাজ্য ভিত্তিক দ্বি-বার্ষিক বিজনেস প্রকাশনা দ্য গ্লোবাল ইকোনমিক্স লিমিটেডের ‘বেস্ট ইমার্জিং ডিরেক্টর ইন ফিনটেক’ হিসেবে মনোনীত হয়েছেন মোবাইল আর্থিক সেবদাকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর নির্বাহী (ইডি) পরিচালক মারুফুল ইসলাম ঝলক।বুধবার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মারুফুল ইসলাম ঝলক ‘নগদ’-এর প্রযুক্তিগত দিকগুলো পরিচালনা করে থাকেন। একজন প্রযুক্তিগত স্বপ্নদর্শী হিসেবে তিনি ই-কেওয়াইসি এবং ডি-কেওয়াইসির মতো বিপ্লবী ধারণা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ই-কেওয়াইসি দেশের আর্থিক খাতে প্রথম সত্যিকারের ডিজিটাল বিপ্লব হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। এ ছাড়াও ‘নগদ’-এর যুগান্তকারী উদ্ভাবন *১৬৭# ডায়াল করে এমএফএস অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াকে সুগম করার ক্ষেত্রেও ভূমিকা রাখছেন তিনি।

‘নগদ’-এর উদ্ভাবনগুলো গ্রাহকদের জন্য ক্যাশ-আউটের চার্জ একক সংখ্যায় কমিয়ে আনতে সাহায্য করেছে। এর মাধ্যমে ‘নগদ’ অল্প সময়েই সাড়ে ছয় কোটি গ্রাহক অর্জন করেছে। উদ্ভাবনী ফিনটেক সলিউশন প্রবর্তনে অবদানের জন্য মারুফুল ইসলাম ঝলককে স্বীকৃতি দিয়েছে গ্লোবাল ইকোনমিক্স।

পুরস্কার প্রাপ্তির বিষয়ে মারুফুল ইসলাম ঝলক বলেন, ‘বিশ্বের খ্যাতনামা প্রকাশনী থেকে এই স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত। ‘নগদ’ এ পর্যন্ত অনেকগুলো যুগান্তকারী উদ্ভাবন নিয়ে এসেছে, যা দেশের আর্থিক খাতের অবকাঠামো পরিবর্তনে সাহায্য করেছে। এ স্বীকৃতি আগামীতে এ রকম ডিজিটাইজেশন আইডিয়াকে বাস্তবে রূপান্তরিত করতে অনুপ্রাণিত করবে।’

লিডারশিপ অ্যাওয়ার্ডের মাধ্যমে, ‘দ্য গ্লোবাল ইকোনমিক্স’ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে বিশ্বজুড়ে বিজনেস লিডারদের অবদানের স্বীকৃতি দিয়ে থাকে। এ বছর প্রকাশনাটি নিজ নিজ ইন্ডাস্ট্রিতে অসাধারণ অবদানের জন্য সারা বিশ্বের ২০ জন শীর্ষ নির্বাহীকে সম্মানিত করেছে।

 

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম