বিকাশকে সম্মাননা দিলো বাংলাদেশ ব্যাংক ও ডিএনসিসি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ আগস্ট ২০২২, ১৮:০৭আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৮:১৪

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ছয়টি কোরবানির পশুর হাটে হাটে ডিজিটাল পদ্ধতিতে কেনাকাটার উদ্যোগ ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট’-এ পেমেন্ট পার্টনার হিসেবে কার্যকর ভূমিকা রাখায় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ব্যাংক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বুধবার (৩ আগস্ট) ঢাকা উত্তর সিটি করপোরেশন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলামের (অব.) হাতে সম্মাননা স্মারকটি তুলে দেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এ সময় ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের নির্বাহী পরিচালক খুরশীদ আলম, অতিরিক্ত পরিচালক শাহ জিয়াউল হক, বিকাশের মার্চেন্ট বিজনেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট পার্থ প্রতিম ভট্টাচার্য্যসহ অন্যান্যরা।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, হাট কেন্দ্রিক ক্যাশ টাকার নির্ভরতা কমানোর উদ্দেশ্যে পরীক্ষামূলকভাবে ঢাকার গুরুত্বপূর্ণ ছয়টি হাট নিয়ে ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট’ পাইলট প্রকল্প পরিচালনা করে বাংলাদেশ ব্যাংক ও ডিএনসিসি। সহযোগী হিসেবে ছিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশন। এই হাটগুলোর প্রত্যেকটিতে ছয়টি ব্যাংক, ভিসা মাস্টারকার্ডের পাশাপাশি এমএফএস পেমেন্ট পার্টনার হিসেবে অংশ নেয় বিকাশ। এছাড়া বাংলাদেশ ব্যাংকের অনুমতিক্রমে অন্যান্য বড় হাটগুলোতেও বিকাশ একই সেবা দেয়।

 

 

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম