৫ ক্যাটাগরিতে ক্রিয়েটিভ কমিউনিকেশন অ্যাওয়ার্ড পেলো ‘নগদ’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ আগস্ট ২০২২, ২১:২৮আপডেট : ১৪ আগস্ট ২০২২, ২১:২৮

বিভিন্ন বিভাগে অভিনব ও সৃষ্টিশীল কমিউনিকেশনের জন্য এবারও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) ফ্ল্যাগশিপের উদ্যোগে ‘কমওয়ার্ড-এক্সিলেন্স ইন ক্রিয়েটিভ কমিউনিকেশন অ্যাওয়ার্ড’ অর্জন করেছে ‘নগদ’। এবার পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটি। রবিবার (১৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

কান লায়নস ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অব ক্রিয়েটিভিটি এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই আয়োজন করে। এবারের আয়োজনটি ছিল পুরস্কারের ১১তম সংস্করণ। ঢাকার শেরাটন গার্ডেন হোটেলে শনিবার (১৩ আগস্ট) ছিল এই আয়োজন।

অনুষ্ঠানে ‘নগদ’-এর ব্র্যান্ড অ্যান্ড ক্রিয়েটিভ কমিউনিকেশনের ডাইরেক্টর ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, পাবলিক অ্যাফেয়ার্স’র ডাইরেক্টর মুহাম্মদ সোলায়মান, কাস্টমার ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সপেরিয়েন্স’র ডাইরেক্টর কিংশুক হক এবং হেড অব পাবলিক কমিউনিকেশন মুহাম্মদ জাহিদুল ইসলাম ‘নগদ’-এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কারের বিষয়ে ইন্দ্রনীল চট্টোপাধ্যায় বলেন, ‘মাত্র তিন বছরে নগদ বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আমাদের পরিচালকদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তারুণ্য, পুরনো চিন্তাধারাকে চ্যালেঞ্জ করার সাহস, নতুন আইডিয়াকে গ্রহণ করা এবং সঠিকভাবে কার্যকর করার কারণে সেবা ও নানা ধরনের ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আমরা মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পেরেছি। এই অর্জনের আনন্দ আমরা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।’

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের