জাতীয় শোক দিবসে ইসলামী ব্যাংকের উদ্যোগে আলোচনা অনুষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২২, ০৯:৫৮আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০৯:৫৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইসলামী ব্যাংক, বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৫ আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্মে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন।

বক্তব্য দেন ডাইরেক্টর মো. জয়নাল আবেদীন ও প্রফেসর ড. কাজী শহীদুল আলম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।

ব্যাংকের ডিরেক্টর প্রফেসর ড. মো. সিরাজুল করিম, প্রফেসর মো. কামাল উদ্দিন, সৈয়দ আবু আসাদ, মো. কামরুল হাসান, প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, প্রফেসর ড. মো. ফসিউল আলম, খুরশীদ উল আলম এবং মোহাম্মদ নাসির উদ্দিন এতে অংশগ্রহণ করেন।

আরও বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী, মো. ওমর ফারুক খান ও জে কিউ এম হাবিবুল্লাহ।

ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, জোনপ্রধান ও শাখাসমূহের ব্যবস্থাপকসহ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৪ আগস্ট দেশব্যাপী ব্যাংকের ১৬টি জোন ও ৩৮৪টি শাখার উদ্যোগে পৃথক পৃথক আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম