কমওয়ার্ড-এ ১৯টি অ্যাওয়ার্ড জিতেছে মিডিয়াকম

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ আগস্ট ২০২২, ১৪:৩৪আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৫:০৬

‘কমওয়ার্ড’-এর এবারের আসরে ১৯টি পুরস্কার জিতেছে বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত সদ্য ঘোষিত কমওয়ার্ড-২০২২-এ বিভিন্ন ক্যাটেগরিতে পাঁচটি গোল্ড, সাতটি সিলভার ও সাতটি ব্রোঞ্জ পুরস্কার পায় সংস্থাটি। বুধবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলের বলরুমে কমওয়ার্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থার অভিজ্ঞ ব্যক্তিত্ব এবং বিজ্ঞাপন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত জুরি প্যানেল সেরা বিজ্ঞাপনগুলো নির্বাচিত করে।

দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবার ১৩শ’র বেশি কাজ জমা পড়েছিল। তার মধ্য থেকে মিডিয়াকম’র ব্র্যান্ড সেনোরা, রিভাইভ, সেপনিল, মেরিল পেট্রোলিয়াম জেলি, রাঁধুনী, চপস্টিক, ফ্রুটিকা, কনকা ফ্রিজ মোট ১৯টি পুরস্কার জিতে নেয়।

ক্যাম্পেইন ফর উইমেন, ফিল্ম, কপিরাইটিং, জিঙ্গেল, ফিল্ম ক্রাফট, বেস্ট ইনোভেটিভ ইউজ অব মিডিয়া, বেস্ট ইউজ অব ডিজিটাল মিডিয়া, ব্র্যান্ড এক্সপেরিয়েন্স অ্যান্ড প্রোমোশন, আর্ট ডিরেকশন, প্রিন্ট, ইন্টিগ্রেটেড ক্যাম্পেইন ক্যাটেগরিতে বছরজুড়ে চমৎকার ক্যাম্পেইনের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারগুলো জিতেছে মিডিয়াকম। সেই সঙ্গে আয়োজনের এক পর্যায়ে বিজ্ঞাপন জগতে ২৫ বছরের অনন্য অবদানের জন্য মিডিয়াকম লিমিটেডকে বিশেষ সম্মাননা দেয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

 

 

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম