২৫টি পুরস্কার পেলো এশিয়াটিক মাইন্ডশেয়ার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ আগস্ট ২০২২, ১৯:৫৩আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৯:৫৩

‘কমওয়ার্ড’-এর ১১তম আয়োজনে ৩৭টি পুরস্কার জিতেছে এশিয়া থ্রি-সিক্সটি। এর মধ্যে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড একক প্রতিষ্ঠান হিসেবে পেয়েছে ২৫টি পুরস্কার, যা ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে সর্বোচ্চ পুরস্কার জেতার নতুন রেকর্ড। মোট পুরস্কারের মধ্যে রয়েছে ১২টি ব্রোঞ্জ, ৯টি সিলভার, তিনটি গোল্ড এবং একটি গ্রাঁ প্রি। বৃহস্পতিবার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৩ আগস্ট রাজধানীর হোটেল শেরাটনে পুরস্কার ঘোষণা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় কম্যুনিকেশন সামিট। দিনব্যাপী ‘ক্রিয়েটিভিটি ইন চ্যালেঞ্জিং টাইমস’ থিমের ১১তম কম্যুনিকেশন সামিটে ক্রিয়েটিভ এবং মার্কেটিং জগতের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন স্থানীয় ও আন্তর্জাতিক মার্কেটিং বিশেষজ্ঞরা। ২০১১ সাল থেকে মার্কেটিং ও অ্যাডভার্টাইজিংয়ে দেশের সেরা কাজগুলোকে সম্মান জানাতে সামিটের পাশাপাশি এই কমওয়ার্ড আয়োজন করে পুরস্কার দিয়ে আসছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম