আবারও গ্লোবাল ইন্স্যুরেন্সের নেতৃত্বে সাঈদ আহমেদ ও শওকত রেজা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ আগস্ট ২০২২, ১৯:৩৪আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১৯:৩৪

আবারও গ্লোবাল ইন্স্যুরেন্সের নেতৃত্বে এলেন সাঈদ আহমেদ ও শওকত রেজা। সম্প্রতি অনুষ্ঠিত গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সর্বসম্মতিক্রমে সভায় সাঈদ আহমেদকে কোম্পানির চেয়ারম্যান এবং শওকত রেজাকে ভাইস চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাঈদ আহমেদ একজন উদ্যোক্তা ও শিল্পপতি হিসেবে ব্যবসায়িক সফলতা অর্জন করেছেন। তিনি বাংলাদেশ চেক টেকনোলজি লিমিটেড ও পিউরিটি ফুডস লিমিটেডের চেয়ারম্যান, ভ্যানটেজ সিকিউরিটিজ লিমিটেড, সিটি হোমস লিমিটেড ও আল-তাইয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। আহমেদ শিপিং লাইন্স, আহমেদ ইনল্যান্ড শিপিং এজেন্সি, এ কে ইন্টারন্যাশনাল এবং আহমেদ এয়ারওয়েজ সার্ভিসেসের স্বত্বাধিকারী।

এছাড়া তিনি দ্য ফারমার্স ব্যাংক লিমিটেডের (পদ্মা ব্যাংক লি.) পরিচালনা পর্ষদের প্রাক্তন নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং একজন উদ্যোক্তা শেয়ার হোল্ডার। বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমান কার্যকরী পরিষদের সদস্য। তিনি এই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সাঈদ আহমেদ লায়ন্স ক্লাব অব ঢাকা সেন্ট্রাল ইস্টের প্রেসিডেন্ট এবং লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-২, বাংলাদেশের রিজিওন চেয়ারপারসন। তিনি ঢাকা ক্লাব লিমিটেড, গুলশান সোসাইটি, উত্তরা ক্লাব লিমিটেড, কুর্মিটোলা গলফ ক্লাব, ধানমন্ডি ক্লাব লিমিটেড, বাংলাদেশ ফ্লাইং ক্লাব লিমিটেড, চট্টগ্রাম বোট ক্লাব লিমিটেড এবং অল কমিউনিটি ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য এবং বাংলাদেশ খো-খো ফেডারেশন এবং রাজধানী শ্যুটিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। সাঈদ আহমেদ শরীয়তপুর জেলা সমিতির পৃষ্ঠপোষকসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত আছেন।

অপরদিকে, শওকত রেজা দেশের একজন সুপরিচিত ব্যবসায়ী ও উদ্যোক্তা। তিনি হিসাববিজ্ঞানে এম কম সম্পন্ন করেছেন। বিশিষ্ট ব্যবসায়িক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি রেডিমেড পোষাক ও টেক্সটাইল পণ্য আমদানি ও রফতানিতে একজন দক্ষ ব্যবসায়ী।

তিনি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এবং অ্যালিউর অ্যাপারেল লিমিটেড, ফ্যাশন প্লাস লিমিটেড, রেজা ফ্যাব্রিকস লিমিটেড, রেজা ফ্যাশন্স লিমিটেড, পদ্মা ব্লিচিং অ্যান্ড ডাইং লিমিটেড, পদ্মা উইয়েভিং লিমিটেড এবং পদ্মা ইয়ার্ন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ফেনীর সাড়াশিয়ায় অবস্থিত প্রগতি বালিকা বিদ্যা নিকেতনের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা এবং নুরুল রওনাক ডায়াবেটিকস সেন্টারের প্রতিষ্ঠাতা, যা ফেনী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত ডায়াবেটিক রোগীদের জন্য একটি আউটডোর ক্লিনিক।

 

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম