মোনার্ক মার্টের শুভেচ্ছাদূত হলেন গলফার সিদ্দিকুর রহমান

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৩

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট লিমিটেডের শুভেচ্ছাদূত হিসেবে শনিবার (২ সেপ্টেম্বর) চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের এক নাম্বার গলফার সিদ্দিকুর রহমান।

তিনি আগামী দুই বছরের জন্য মোনার্ক মার্টের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন। রাজধানীর মতিঝিলে অবস্থিত সিটি সেন্টারে মোনার্ক মার্ট লিমিটেডের হেড অফিসে এই চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

প্রতিষ্ঠানটির ব্র্যান্ড এম্বাসেডর হওয়ার বিষয়ে সিদ্দিকুর রহমান বলেন ‘দেশে ইকমার্সের প্রসার প্রতিনিয়র বাড়ছে। সাকিব আল হাসানের মোনার্ক মার্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আশা করছি, দেশের ইকমার্সকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে মোনার্ক মার্ট।’

চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন– বাংলাদেশ গলফ ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি কর্নেল মো. শহিদুল হক (অব.), বাংলাদেশ প্রফেশনাল গলফার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি মেজর মাহমুদ (অব.), মোনার্ক গ্রুপের পৃষ্ঠপোষক মো. আবুল খায়ের হিরো, মোনার্ক মার্টের সিও জাহেদ কামাল, হেড অব কমার্শিয়াল তানবিরুল ইসলাম, হেড অব একাউন্টস মো. রফিকুল আলম, হেড অব বিজনেস মাহাদি হাসান।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম