‘চট্টগ্রামের উন্নয়ন হলে বাংলাদেশের উন্নয়ন হবে’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪০

চট্টগ্রাম আমাদের কাছে বাংলাদেশ। চট্টগ্রামের উন্নয়ন হলে বাংলাদেশের উন্নয়ন হবে। আমরা সবাই মিলে সমন্বিতভাবে চট্টগ্রামের উন্নয়নের জন্য কাজ করব এবং বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলবো।

সোমবার (১২ সেপ্টেম্বর) ঢাকার ৩২ তোপখানা রোডের চট্টগ্রাম সমিতি ভবনে চিটাগাং জার্নালিস্ট ফোরাম, ঢাকার (সিজেএফডি) মতবিনিময় সভায় এসব বলেন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত এ টি এম পেয়ারুল ইসলাম। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সিজেএফডির পাঠানো বিজ্ঞপ্তিতে এসব জানা যায়।

সভায় সিজেএফডির সভাপতি মামুন আবদুল্লাহ সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুর রহমানের সঞ্চালনায় পেয়ারুল ইসলাম বলেন, আমরা চট্টগ্রামের উন্নয়নের জন্য কাজ করবো। আমাদের আর কোনও চাওয়া-পাওয়া নেই। বঙ্গবন্ধুকন্যা যে দায়িত্ব দিয়েছেন, সবাইকে নিয়ে চট্টগ্রামের উন্নয়ন করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলবো।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির সভাপতি জয়নুল আবেদীন জামাল, সিজেএফডির সাবেক সভাপতি শাহীন উল ইসলাম চৌধুরী, ডিইউজে সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাংবাদিক নেতা আজিজুল ইসলাম ভূঁইয়া।

বক্তারা বলেন, এ টি এম পেয়ারুল ইসলাম একজন ত্যাগী ও সৎ রাজনীতিবিদ। জেলা পরিষদ নির্বাচনে তিনি নির্বাচিত হলে চট্টগ্রামের উন্নয়নে আরও অবদান রাখবেন, ঢাকার সাংবাদিক নেতারা এ প্রত্যাশা করেন।

সাংবাদিকরা নেতারা বলেন, পেয়ারুল ইসলাম চট্টগ্রামের উন্নয়নে যতো উদ্যোগ নেবেন, সিজেএফডি সব সময় সঙ্গে থাকবে। গত এক দশকের বেশি সময় শেখ হাসিনার সরকার চট্টগ্রামের অনেক উন্নয়ন করেছে। এখন প্রয়োজন পরিকল্পিতভাবে বাণিজ্যিক রাজধানী গড়ে তোলার উন্নয়ন।

/এনএআর/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম