রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে ডাচ্-বাংলা ব্যাংকের ২২৫তম শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবা (অক্টোবর ৪) ছিল এই আয়োজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্ততে বলা হয়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিন আনুষ্ঠানিকভাবে এ শাখার উদ্বোধন করেন। উদ্বোধনী দিন থেকেই ডাচ্-বাংলা ব্যাংকের অন্যান্য শাখার মতো এ শাখাতেও অনলাইন ব্যাংকিং, এটিএম ও সিআরএম সার্ভিস, রিটেল, এসএমই ও করপোরেট লোন, ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং রেমিট্রেন্স সার্ভিস প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও ছিলেন– ডাচ্-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিআরও সহিদুর রহমান খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিওও আবেদুর রহমান সিকদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিসিবিও এহতেশামুল হক খান। এছাড়াও ছিলেন ব্যবসায়ী-শিল্পপতি ও অন্যান্য অতিথিরা।









