উদ্ভাবনী পণ্য উৎপাদন ও দক্ষিণ কোরিয়ায় বাজারজাতে ওয়ালটন-হানের মধ্যে চুক্তি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ অক্টোবর ২০২২, ১৭:৩২আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৭:৩২

দক্ষিণ কোরিয়া-ভিত্তিক ব্র্যান্ড হান ইজি লাইফ ইনকরপোরেশনের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করেছে ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। বুধবার (৪ অক্টোবর) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ছিল এই আয়োজন। হান ইজি লাইফ ইনকরপোরেশনের চেয়ারম্যান নাম সুখ কোহ এবং ওয়ালটন গ্লোবাল বিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির ফলে উভয় প্রতিষ্ঠান উদ্ভাবনী ডিজাইন, প্রযুক্তির হোম ও স্মল হোম অ্যাপ্লায়েন্স ডেভেলপ এবং বাজারজাতে যৌথভাবে কাজ করবে। এর ফলে ওয়ালটন প্রোডাক্ট লাইনে নতুন উদ্ভাবনী পণ্য যুক্ত হবে। হান কোরিয়াতে ওয়ালটনের হোম ও স্মল অ্যাপ্লায়েন্স বাজারজাত করবে। এতে ওয়ালটনের বৈশ্বিক বাজার সম্প্রসারণ কার্যক্রম আরও গতি পাবে। পাশাপাশি ওয়ালটন ও হান পারস্পরিক সহযোগিতায় দ্বিতীয় প্রজন্মের ভ্যাকুয়াম ক্লিনার মডেল তৈরি করবে। মডেলটি ইতোমধ্যে ‘রেড ডট অ্যাওয়ার্ড- ২০২২’ অর্জন করেছে।

চুক্তি সই শেষে হানের চেয়ারম্যান নাম সুখ কোহ বলেন, ‘ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অত্যাধুনিক উৎপাদন ইউনিট ও সুবিধা দেখে আমি উচ্ছ্বসিত। বৈশ্বিক কনজ্যুমার ইলেকট্রনিক্স মার্কেটে ওয়ালটন ও বাংলাদেশের এখনই উন্নতির সময়।’

ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ বলেন, ‘বৈশ্বিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে ওয়ালটন ইতোমধ্যে কোরিয়াতে একটি ডিজাইন ও ইনোভেশন সেন্টার স্থাপন করেছে। ওয়ালটন এখন নতুন নতুন উদ্ভাবনী পণ্য উৎপাদনের দিকে নজর দিচ্ছে। ২০২৩ সালে আমেরিকাতে অনুষ্ঠিতব্য সিইএস ফেয়ারে অংশ নিতে যাচ্ছে ওয়ালটন। ওই মেলায় নতুন নতুন উদ্ভাবনী পণ্য প্রদর্শন করা হবে।’

ওয়ালটন জেবিডির প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম কনজ্যুমার ইলেকট্রনিক্স মার্কেটের বৈশ্বিক সুযোগের কথা তুলে ধরে বলেন, ‘ডিজাইন ও প্রযুক্তির ক্ষেত্রে কোরিয়ান সহযোগিতায় ওয়ালটনের উৎপাদন সক্ষমতার আরও উন্নতি হবে এবং ওয়ালটনকে অন্যতম শীর্ষ গ্লোবাল ব্র্যান্ড হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

চুক্তি সই অনুষ্ঠানে আরও ছিলেন ওয়ালটন হাই-টেকের পরিচালক নিশাত তাসনিম শুচি, হানের চিফ এক্সিকিউটিভ অফিসার কেএস চাং, ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) আল ইমরান, রেফ্রিজারেটরের সিবিও প্রকৌশলী আনিসুর রহমান মল্লিক, গ্লোবাল বিজনেস ডিভিশনের (জেবিডি) ভাইস-প্রেসিডেন্ট সাঈদ আল ইমরান প্রমুখ।

 

 

 

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম