শেষ হলো টেকসই উন্নয়ন সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২২, ১৯:২৬ আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৯:২৬

সম্পন্ন হলো টেকসই উন্নয়ন সম্মেলন-২০২২। এটি ছিল এই সম্মেলনের পঞ্চম আয়োজন। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিএসডি) গত ১৩ থেকে ১৫ অক্টোবর এই সম্মেলনের আয়োজন করে। তিন দিনব্যাপী এই সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশ নেন।

১৩ অক্টোবর ২০২২ এ উদ্বোধনী অধিবেশনের শুরুতে সম্মেলনের আহ্বায়ক ও ইউল্যাব সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের (সিএসডি) পরিচালক ড. সামিয়া সেলিম সব অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানান। এরপর ইউল্যাবের উপাচার্য প্রফেসর ইমরান রহমান উপস্থাপন করেন কীভাবে তার বিশ্ববিদ্যালয়ের মূলনীতিতে স্থায়ীত্বের (সাসটেইনেবিলিটি) বিষয়টি অন্তর্ভুক্ত।

কীভাবে জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য একটি বাস্তবতা এবং কীভাবে ইউল্যাব ভবিষ্যতের নেতাদের গড়ে তোলার দিকে মনোনিবেশ করে যারা বাংলাদেশকে আরও স্থিতিস্থাপক হতে সাহায্য করবে সে বিষয়ে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ও ইউল্যাবের বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য কাজী নাবিল আহমেদ। সেশনের সম্মানিত অতিথি ছিলেন অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট ড. ইনগ্রিড ভ্যান পুটেন।

সম্মেলনের শেষ দিনটি শুরু হয়েছিল এমন কিছু সেশনের মাধ্যমে যা ধারাবাহিকভাবে সফল গল্পগুলো ভাগ করে নেওয়ার ওপর গুরুত্ব দেয়। এইদিনে বাংলাদেশ ও ভারতের বক্তারা উভয় দেশে সীমিত পরিসরে মৎস্য চাষের কার্যকারিতা নিয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এরপর সুন্দরবন ব-দ্বীপে আন্তঃসীমান্ত সুযোগ এবং চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাবিদ, অনুশীলনকারী ও সরকারি কর্মকর্তাদের মধ্যে একটি গোলটেবিল আলোচনা হয়।

/ইউআই/এফএস/
সম্পর্কিত
বিএসএস ইন ইন্টারন্যাশনাল রিলেশনস প্রোগ্রামের অনুমোদন পেলো ইউল্যাব
এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ইউল্যাব ক্রিকেট দলকে সংবর্ধনা
কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম স্থানে ইউল্যাব
সর্বশেষ খবর
১০ ডিসেম্বরের পর বাতিল হবে প্রাথমিক হজ নিবন্ধন
১০ ডিসেম্বরের পর বাতিল হবে প্রাথমিক হজ নিবন্ধন
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
ছোট কারখানা বন্ধের আশঙ্কায় ১৭ হাজারে আটকে গেলো মজুরি
ছোট কারখানা বন্ধের আশঙ্কায় ১৭ হাজারে আটকে গেলো মজুরি
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
সর্বাধিক পঠিত
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র