সিআইইউ-সিটি আলো সার্টিফিকেশন প্রোগ্রাম

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ অক্টোবর ২০২২, ০০:২৩আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০০:২৩

যে রাঁধে সে চুলও বাঁধে—সত্যি কি তাই? অনুষ্ঠানে আসা একঝাঁক নারী উদ্যোক্তা গল্প শোনাচ্ছিলেন নিজেদের এগিয়ে যাওয়ার। বলছিলেন অর্থ সংকটের কথা। কেউ কেউ জানালেন স্বপ্ন আছে। অথচ একটু সহযোগিতা  পেলে নিজের ব্যবসা প্রতিষ্ঠানটা দাঁড় করিয়ে ভাগ্য পরিবর্তন করতে পারতেন তারা। 

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ, ইনোভেশন, অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিআইইউ-সিইআইএসডি) এবং সিটি ব্যাংকের  যৌথ আয়োজনে  অনুষ্ঠিত ‘সিটি আলো সার্টিফিকেশন প্রোগ্রাম’-এ ঠিক এভাবেই নিজেদের কথা বলছিলেন চট্টগ্রামের নারী উদ্যোক্তারা।

গত ১৫ অক্টোবর নগরের আগ্রাবাদের বনানী রোডের সিটি ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে এই সার্টিফিকেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সিটি ব্যাংক লিমিটেডের ওমেন ব্যাংকিং শাখার প্রধান নাসরিন আক্তার বলেন, এই প্রোগ্রাম মূলত যেসব নারী নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাদের সহায়তার জন্য। ছোট্ট একটি প্রতিষ্ঠান কিংবা ব্যবসা দাঁড় করানোর জন্য তারা কোথায় যাবেন, প্রশিক্ষণ কোথায় নেবেন, চ্যালেঞ্জগুলো কি কি—এসব বিষয়ে আমরা নারী উদ্যোক্তাদের দক্ষ করে গড়ে তুলতে চাই।

সিআইইউর সিইআইএসডির পরিচালক ড. মোসলেহউদ্দিন খালেদ বলেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার জন্য প্রথমে চাই আত্মবিশ্বাস। প্রতিবন্ধকতা থাকবে, তাই বলে নিজেকে গুটিয়ে  রেখে সৃজনশীলতাকে আটকে রাখা যাবে না।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিটি ব্যাংকের ইউনিট হেড (সিটি আলো এন্টারপ্রাইজ) তুহিনুর আলম। ব্যবসায়িক ধারণা এবং প্রতিষ্ঠান পরিচালনাসহ নানান বিষয় নিয়ে বক্তব্য দেন  বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, অনুষদের অধ্যাপক ড. মীর  মোহাম্মদ নুরুল আবসার, সিটি ব্যাংক লিমিটেডের আ লিক প্রধান মৃদুল কান্তি সুশীল প্রমুখ।

 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম