‘শিক্ষার্থীদের মাঝে বিশ্বজয়ের ইচ্ছে ও প্রচেষ্টা থাকতে হবে’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ অক্টোবর ২০২২, ১৮:৪৫আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১৮:৪৫

একুশে পদকপ্রাপ্ত সমাজসেবী সুফি মিজানুর রহমান বলেছেন, প্রতিটি মানুষই সম্ভাবনাময়। তাদের ভেতরে সেই সম্ভাবনার স্ফুলিঙ্গটা জ্বালিয়ে দিতে হয় কেবল। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) আয়োজিত ‘ইন্টার ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ডে’তে অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

ইডিইউ স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের উদ্যোগে বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা ১১টায় ইন্টার ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ডে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। পূর্ব নাসিরাবাদের ইডিইউ ক্যাম্পাসে এর আয়োজন করা হয়। শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় শেষ হবে দুই দিনব্যাপী এই আয়োজন।

গেস্ট অব অনারের বক্তব্যে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজান আরও বলেন, ‘শিক্ষকরাই জাতির মেরুদণ্ড। একজন শিক্ষকই পারেন শিক্ষার্থীকে বিশ্বের সর্বোচ্চ আসনে উন্নীত হওয়ার পথে এগিয়ে নিতে। প্রত্যেকের মাঝেই অমিত শক্তি দিয়ে রেখেছেন বিধাতা। অভিভাবক, শিক্ষকই পারেন সেই শক্তিকে জাগিয়ে তুলতে। তবে শিক্ষার্থীদের মাঝেও থাকতে হবে ইচ্ছে ও প্রচেষ্টা। বিশ্বজয়ের ইচ্ছে মনের মধ্যে গড়ে তুলতে হবে এবং নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যেতে হবে। সফলতার একমাত্র সূত্র এটিই।’

বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘বিশ্বের উন্নত দেশ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের তুলনায় আমরা কোনও দিক দিয়েই কম মেধাবী নই। সেরা হতে সম্পদের প্রাচুর্য নয়, প্রয়োজন মেধার বিকাশ। বিশ্বে আমরাও বিজয়ের নিশান উড়িয়েছি। নাগরিক উন্নত হলে দেশও উন্নত হয়।’

স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. নাজিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান। তিনি বলেন, ‘ভবিষ্যৎ শিল্প বিপ্লবে যাতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নেতৃত্ব দিতে পারে, তার জন্য আমরা শুরু করছি ইডিইউ ফিউচার ফ্যাক্টরি। রোবট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়েলিটি, স্মার্ট মেশিন, অগমেন্টেড রিয়েলিটি, ইন্টারনেট অব থিংস, ব্লক চেইন ডেটা– এ ধরনের অ্যাডভান্স প্রযুক্তিতে সেরা হয়ে ওঠার জন্য চর্চা ও অনুশীলনের প্ল্যাটফর্ম দিচ্ছে ইডিইউ।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৪১টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম এবং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি।

দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় হ্যাকাথন, প্রোগ্রামিং কনটেস্ট, আইডিয়া কনটেস্ট, ম্যাথ অলিম্পিয়াড, ইঞ্জিনিয়ারিং অলিম্পিয়াড, রোবটিক্স কম্পিটিশন, পোস্টার প্রেজেন্টেশন- ক্যাটাগরিগুলোতে প্রতিযোগীরা মেধার লড়াইয়ে উপনীত হবে।

অনুষ্ঠানে আরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সামস-উদ দোহা, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়াসহ সব ডিন, শিক্ষক ও কর্মকর্তারা।

 

 

 

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম