ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মহাখালী ক্যাম্পাসে ফল-২০২২ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। প্রধান অতিথি হিসেবে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ. কে. এম. মোশাররফ হুসাইন ও গেস্ট অব অনার হিসেবে বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান উপস্থিত ছিলেন ।
ইঞ্জিনিয়ার এ. কে. এম. মোশাররফ হুসাইন বলেন, দেশের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই, তাই শিক্ষা অর্জন করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য নবীন শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।
ইঞ্জিনিয়ার আতিকুর রহমান বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে ভালোভাবে পড়াশোনার বিকল্প নেই। পাশাপাশি প্রযুক্তির উপযুক্ত ব্যবহার নিশ্চিতের জন্য শিক্ষার্থীদের প্রতি অভিভাবক ও শিক্ষকদের নজর রাখার অনুরোধ জানান।
উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান জানান, আধুনিক ক্লাসরুম, ল্যাব, মানসম্মত শিক্ষক, তাত্ত্বিক, ব্যবহারিক ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি ও রক্ষা করার জন্য আইএসইউ বদ্ধ পরিকর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ. টি. এম. কাদের নেওয়াজ। স্বাগত বক্তব্য রাখেন আইএসইউ রেজিস্ট্রার লুৎফর রহমান। আরও উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে. আহমেদ আলম।









