ইউল্যাবে ডেঙ্গু সচেতনতা তৈরিতে অনলাইন সেমিনার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ নভেম্বর ২০২২, ১৬:৩৬আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১৬:৪১

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ‘ডেঙ্গু সচেতনতা তৈরি’ শীর্ষক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৮ নভেম্বর বিকাল ৪টায় ছিল এই আয়োজন। ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব এই আয়োজন করে। রবিবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেশনটি পরিচালনা করেন সিনিয়র মেডিক্যাল অফিসার (স্টুডেন্ট অ্যাফেয়ারর্স অফিস) ড. আফসানা ইসলাম। ইউল্যাবের সব শিক্ষার্থীর জন্য এটি উন্মুক্ত ছিল।

সেমিনারে ড. আফসানা ইসলাম ডেঙ্গুর সংজ্ঞা, প্রতিরোধের পদক্ষেপ, ডেঙ্গুর চিকিৎসা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সারা দেশে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু মহামারির মতো অবস্থা তৈরির বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানান। তার মতে, এই সময়ে প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলির বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিত। অধিবেশন শেষে একটি প্রশ্ন উত্তর পর্ব ছিল। সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং ডেঙ্গু নিয়ে তাদের অভিজ্ঞতার কথা জানান।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৮ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ আগস্ট, ২০২৬)
জবির হামলার ঘটনাকে ‘ধাওয়া-পাল্টা ধাওয়া’ বললো প্রশাসন
জবির হামলার ঘটনাকে ‘ধাওয়া-পাল্টা ধাওয়া’ বললো প্রশাসন
মোদিকে হিব্রু ভাষায় ধন্যবাদ জানালেন নেতানিয়াহু 
মোদিকে হিব্রু ভাষায় ধন্যবাদ জানালেন নেতানিয়াহু 
কামরাঙ্গীরচরে গৃহবধূর মরদেহ উদ্ধার 
কামরাঙ্গীরচরে গৃহবধূর মরদেহ উদ্ধার 
সর্বাধিক পঠিত
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী