বিশ্বকাপ ফুটবল উপলক্ষে যমুনা টিভি দিচ্ছে ৪৪ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ নভেম্বর ২০২২, ১৮:২৪আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৮:২৪

কাতারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় স্পোর্টস ইভেন্ট ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপকে রাঙাতে এবং এর উত্তেজনা ছড়িয়ে দিতে ইলেকট্রনিক্স ব্র্যান্ড ‘যমুনা এলইডি টিভি’ নিয়ে এসেছে বিশেষ মূল্য ছাড় অফার। সোমবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘বিশ্বকাপের মাস্তিতে, খেলা দেখুন স্বস্তিতে’, এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন মডেলের যমুনা এলইডি টিভি কিনলে ক্রেতালা পাবেন সর্বোচ্চ ৪৪ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা। বিগ সাইজ বিগ অফারে ৫৫ ইঞ্চি টিভি কিনলে পাওয়া যাবে ৩৪ হাজার টাকা মূল্য ছাড়। আরও আছে শূন্য শতাংশ ইন্টারেস্টে ইএম’র সুবিধা। এছাড়া ক্রেতারা সহজ কিস্তিতেও টিভি কিনতে পারবেন।

যমুনা এলইডি টিভিতে রয়েছে ৪ বছরের প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর বিক্রয়োত্তর সেবা ৫ বছর। এছাড়া এক্সচেঞ্জ অফারে যমুনা এলইডি টিভি কিনলে ৫৬ শতাংশ পর্যন্ত নগদ মূল্যছাড়ের সুযোগ রয়েছে।

এ অফার সম্পর্কে বিপণন বিভাগের পরিচালক সেলিম উল্যা সেলিম বলেন, ‘আমরা ফুটবল পাগল জাতি। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় গ্রাম থেকে শহর সর্বত্র আন্দোলিত হয়। মানুষের এ সব প্রয়োজন আয়োজনের সঙ্গে থাকতে এবং ক্রেতাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে যমুনা এলইডি টিভি নিয়ে এসছে বিভিন্ন অফার।’ 

মাত্র ৭ হাজার ৩৫০ টাকায় ২০ ইঞ্চি, ১১ হাজার ৮০০ টাকায় ২৪, ইঞ্চি ১৪ হাজার ৮০০ টাকায় ৩২ ইঞ্চি, ২৯ হাজার ৮০০ টাকায় ৪২ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি কিনতে পারবেন গ্রাহকরা।

প্রতিষ্ঠানটি জানায়, যমুনা টিভিতে রয়েছে আল্ট্রা হাই ডেফিনেশন ডিসপ্লে, বিল্ট ইন স্টরেজ, কম বিদ্যুৎ খরচ, মাল্টি স্ক্রিণ শেয়ারিং, শ্রুতিমধুর ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম, ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউ এঙ্গেল, ভয়েস কন্ট্রোল ওয়াইফাই এনড্রয়েডসহ নানা রকম ফিচার।

এলইডি টিভির অফারের পাশাপাশি ক্রেতাদের চাহিদা পূরণে যমুনার ইলেকট্রনিক্স পণ্যে আকর্ষণীয় অফারের বিগ সেল চলছে সব প্লাজা, ডিলার শপ এবং অনলাইন স্টোরে।

 

 

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম