বাজারে এলো বার্জারের নতুন পণ্য ‘মি. এক্সপার্ট ড্যাম্প গার্ড’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২২, ১৭:১৭আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১৭:১৭

পেইন্ট সল্যুশন প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল) দেশের বাজারে ওয়াটারপ্রুফিং ক্যাটাগরির অধীনে এর নতুন পণ্য ‘মি. এক্সপার্ট ড্যাম্প গার্ড’ রেঞ্জ উন্মোচন করেছে। সম্প্রতি রাজধানীর লে মেরিডিয়ান হোটেলে ছিল এই আয়োজন। শনিবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ পণ্যটি বাড়িকে ড্যাম্প ও ড্যাম্পজনিত সমস্যা থেকে সুরক্ষিত রাখবে। বার্জার পেইন্টস বাংলাদেশে নিরাপদ ও দীর্ঘস্থায়ী পেইন্ট সল্যুশন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মি. এক্সপার্ট ড্যাম্প গার্ড বাড়ির ভেতরে ও বাইরের দেয়ালের জন্য একটি ড্যাম্প প্রতিরোধী সমাধান। এটিতে পানিপ্রতিরোধক বৈশিষ্ট্য রয়েছে, যা যেকোনও সাধারণ রঙের তুলনায় দেয়ালকে ১০ গুণ বেশি পানিপ্রতিরোধ ক্ষমতা দেয়। এটি স্যাঁতসেঁতে, ক্ষার ও লবণের কারণে ফুলে ওঠা থেকে দেয়ালকে রক্ষা করে।

অনুষ্ঠানে মি. এক্সপার্ট ড্যাম্প গার্ডে ব্র্যান্ড অ্যাম্বাসেডর আরিফিন শুভ বলেন, ‘বার্জার পেইন্টস আমাদের দেশের অন্যতম অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি এর ক্রেতাদের জন্য ক্রমাগত উন্নত মানের উদ্ভাবনী পণ্য সমাধান নিয়ে আসার চেষ্টা করে। বার্জারের নতুন এ পণ্যটি তাদের ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটির চলমান প্রচেষ্টারই অংশ। এটি ক্রেতাদের পেইন্ট সল্যুশনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।’    

অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার তানজীন ফেরদৌস আলম বলেন, ‘ড্যাম্পের কারণে দেয়াল নষ্ট হওয়ার বিষয়টি আমাদের দেশে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়টি সম্পর্কে ব্যবহারকারীরা তেমন সচেতন নন। ড্যাম্পের কারণে দেয়ালে ফাটল এবং দেয়ালের রঙ নষ্ট হয়। একইসঙ্গে দেয়াল স্যাঁতসেঁতে হয়ে যায়, যা কেবল বাড়ির সৌন্দর্যই নষ্ট করে না বরং বাড়ির দেয়ালের দীর্ঘস্থায়ীত্বও কমায়। আমাদের নতুন পণ্য মি. এক্সপার্ট ড্যাম্প গার্ড রেঞ্জ ক্রেতাদের এ সমস্যার উপযুক্ত সমাধান।’

অনুষ্ঠানে আরও ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী; চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার মহসীন হাবিব চৌধুরী, চিফ বিজনেস অফিসার আবুল কাশেম মোহাম্মদ সাদেক নেওয়াজ। এছাড়াও প্রতিষ্ঠানটির ঊচ্চপদস্থ কর্মকর্তাসহ প্রতিষ্ঠানটির ডিলাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

 

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম