সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ নভেম্বর ২০২২, ১৭:৪২আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১৭:৪২

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) ছিল এই আয়োজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. সাঈদুর রহমান। এতে আরও ছিলেন ব্যাংকের পরিচালক মো. কামাল উদ্দিন, ডা. মো. জাহাঙ্গীর হোসেন, মিসেস জেবুন্নেসা আকবর ও প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হক, মুহাম্মদ ফোরকানুল্লাহ ও আব্দুল হান্নান খান এবং অন্যান্য নির্বাহীরা।

ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কাটাসহ দেশব্যাপী ১৭৯টি শাখা, ১৪৫টি উপশাখা এবং ৩০৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেটে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাঈদুর রহমান ব্যাংকের ২৭ বছরের অগ্রযাত্রার সহযাত্রী গ্রাহক, শেয়ার হোল্ডার, নিয়ন্ত্রক সংস্থাসহ সব শুভানুধ্যায়ীকে আন্তরিক শুভেচ্ছা জানান। সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম ব্যাংকের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন এবং ব্যাংকটির উন্নতির জন্য সব কর্মকর্তার প্রতি কঠোর পরিশ্রম ও সর্বোত্তম গ্রাহক সেবা দেওয়ার আহ্বান জানান।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম