চট্টগ্রাম সমিতি-ঢাকা’র মিলনমেলা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ নভেম্বর ২০২২, ১৯:২৫আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৯:২৫

রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে চট্টগ্রাম সমিতি-ঢাকা’র উদ্যোগে ঐতিহ্যবাহী ‘মেজবান ও মিলনমেলা-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) ছিল এই আয়োজন। রবিবার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন শ্রেণি-পেশা ও নানা বয়সী প্রায় ৩০ হাজার মানুষের সমাগমে মুখরিত হয়ে উঠে কলেজের আঙিনা। শুধু চট্টগ্রামের বাসিন্দা নয়, বিভিন্ন জেলার মানুষও অথিতি হিসেবে মেজবানে অংশ নেন। শত বছরের বেশি পুরোনো চট্টগ্রাম সমিতি-ঢাকা চট্টগ্রামবাসীর এ ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি দুই বছর পর পর এ ধরনের মেজবানের আয়োজন করে থাকে। হাজার হাজার লোকের পদচারণায় মেজবান উৎসবের আমেজে পরিণত হয়। নিজেদের আঞ্চলিক ভাষায় মন খুলে কথা বলে পরস্পরের সঙ্গে।

দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে এবার প্রথম অনুষ্ঠিত হলো চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলী খেলার আদলে বলী খেলার অয়োজন। চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের আট জন বলী এ খেলায় অংশ নেন। ২০২২ সালে জব্বারের বলী খেলায় বিজয়ী জীবন বলী এখানেও অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়। বলী খেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সমিতির সভাপতি জয়নুল আবেদীন জামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন হিরোর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক মুখ্যসচিব ড. মো. আবদুল করিম, সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান, সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

এছাড়া সরকারের সচিব, আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, প্রকৌশলী, বিচারপতি, আইনজীবী, চিকিৎসক, বেসরকারি সংস্থার কর্মকর্তাসহ নানা পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে ঐতিহ্যবাহী ‘চট্টলশিখা’র মোড়ক উন্মোচন করা হয় এবং প্রতিবারের মতো এবারও সমাজের নানা ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ জন বিশিষ্টজনকে ‘চট্টগ্রাম সমিতি পদক’ দেওয়া হয়। পদকপ্রাপ্তরা হলেন– শিক্ষা-সংস্কৃতি ও সমাজকল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ এবিএম মহিউদ্দিন চৌধুরী (মরণোত্তর); শিল্প, বাণিজ্য ও সমাজকল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ আখতারুজ্জামান চৌধুরী বাবু (মরণোত্তর); চট্টগ্রাম সমিতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আবু আলম চৌধুরী; সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ আহমদ মমতাজ (মরণোত্তর) এবং কৃষি সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ শাইখ সিরাজ।

 

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম