আফতাবনগরে ‘স্বপ্ন’র ২৭০তম আউটলেট

বাংলা ট্রিবিউর ডেস্ক
২৯ নভেম্বর ২০২২, ১৪:০৯আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৪:০৯

রাজধানীতে নতুন আউটলেট চালু করেছে দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাজধানীর আফতাবনগর মেইন রোড সংলগ্ন সিরাজ কনভেনশনে নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়। এটি স্বপ্ন’র ২৭০তম আউটলেট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় ছিলেন ওই জায়গার মালিক মো. সিরাজ, স্বপ্ন’র হেড অব রিটেইল অ্যাডমিনিস্ট্রেশন সাইফুল ইসলাম রাসেল, জোনাল ম্যানেজার অপারেশন জায়েদ ইমামসহ আরও অনেকে।

স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন এখন দেশের ৪৩টি জেলায়। আফতাবনগরের মেইন রোডে অনেক দিন ধরেই আমরা একটি অত্যাধুনিক আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নর এই আউটলেটে নিয়মিত বাজার করবেন।’

স্বপ্ন’র অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এই আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার এবং হোম ডেলিভারি সেবা।

স্বপ্ন’র নতুন এই আউটলেটের ঠিকানা: ব্লক: সি ৩৯/ ৩৯/১, আফতাবনগর মেইন রোড, বাড্ডা, ঢাকা। ডেলিভারির জন্য যোগাযোগের নম্বর: ০১৮৪৭-২৬৫১৫১।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম