‘ক্যাম্পেইনস এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস’ পেলো মাইন্ডশেয়ার বাংলাদেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২২, ১৬:৪৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৬:৪৮

‘ক্যাম্পেইনস এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস’ পেয়েছে অ্যাডভারটাইজিং শিল্পের অন্যতম পথিকৃৎ মাইন্ডশেয়ার বাংলাদেশ। দুটি ক্যাটেগোরিতে এই পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। ‘রেস্ট অব দ্য সাউথ এশিয়া ডিজিটাল এজেন্সি অব দ্য ইয়ার’-এ সিলভার এবং ‘রেস্ট অব দ্য সাউথ এশিয়া মিডিয়া এজেন্সি অব দ্য ইয়ার’-এ গোল্ড জিতেছে মাইন্ডশেয়ার বাংলাদেশ। শনিবার (৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৯৯০ সালের শুরু থেকেই অ্যাডভার্টাইজিং এবং ব্র্যান্ড কম্যুনিকেশনের সামগ্রিক অর্জনের স্বীকৃতি দিয়ে আসছে ‘ক্যাম্পেইনস এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস’। এই নির্দিষ্ট অ্যাওয়ার্ড প্রোগ্রামটি শুধুমাত্র সৃজনশীল কাজই নয়; অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব, সেরা ম্যানেজমেন্ট এবং অসামান্য ব্যবসায়িক কর্মক্ষমতাকেও সম্মানিত করে।

এই অ্যাওয়ার্ডটি এশিয়া প্যাসিফিক রিজিয়ন এবং যুক্তরাজ্যের সব রকম মিডিয়া-যেমন অ্যাডভার্টাইজিং, ক্রিয়েটিভ, ডিজিটাল, পিআর, স্বতন্ত্র কিংবা বিশেষ এজেন্সিগুলোকে সম্মাননা দিয়ে থাকে।

মাইন্ডশেয়ার বাংলাদেশের কেইস স্টাডিটিতে কোম্পানির ভিশন, ইন্ডাস্ট্রিতে অবদান, ব্যবসায়ের বৃদ্ধির সঙ্গে তাদের অর্জনের ভূমিকাও উল্লেখ করা হয়। সেইসঙ্গে, করোনার পরে নতুন অর্থনৈতিক পরিস্থিতিতে ব্র্যান্ডগুলোকে তাদের আগের অবস্থানে ফিরিয়ে আনতে এজেন্সিটির অবদানের কথাও ছিল এই কেইসের একটি উল্লেখযোগ্য অংশ।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম