৫০০ শয্যার হাসপাতাল করবে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৩, ২০:৩২আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ২০:৪৩

সাভারের আশুলিয়ায় ৫০০ শয্যাবিশিষ্ট আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠা করতে যাচ্ছে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন। প্রকল্পটি বাস্তবায়নে এহসান খান আর্কিটেক্টস লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেছে প্রতিষ্ঠানটি। বুধবার (৪ জানুয়ারি) ছিল এই আয়োজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্টেট-অব-দ্য-আর্ট প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশেই আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা পাওয়া যাবে। ভবিষ্যতে প্রকল্পটিতে একটি মেডিক্যাল কলেজ ও একটি নার্সিং কলেজ প্রতিষ্ঠারও পরিকল্পনা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে চৌধুরী, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

উল্লেখ্য, প্রাইম ব্যাংক ফাউন্ডেশন ব্যাংকটির একটি অলাভজনক সামাজিক উদ্যোগ।

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম