‘রিন নামকরা নারী’র সঙ্গে নারী ফুটবলারদের পদচারণায় মুখর লিট ফেস্ট

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৩, ১৪:১৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৪:২২

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড রিন’র বিশেষ প্ল্যাটফর্ম ‘রিন নামকরা নারী’। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশজুড়ে বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী নারীদের দক্ষতা এবং তাদের সংগ্রামের গল্প সবার সামনে তুলে ধরছে রিন। নারীকে নিজের পরিচয়ে পরিচিত করতেই রিনের এই উদ্যোগ।

‘রিন নামকরা নারী’ প্ল্যাটফর্মের কয়েকজন প্রতিভাবান নারীর নাম ও উদ্যোগকে আরও উজ্জ্বল করতে ‘ঢাকা লিট ফেস্টে রয়েছে ‘রিন নামকরা নারী’ স্টল। চার দিনব্যাপী লিট ফেস্টের আয়োজনে দেশ-বিদেশের নামকরা লেখক, সাহিত্যিক ও অংশগ্রহণকারীদের সামনে দেশের নামকরা নারীরা তাদের উদ্যোগকে তুলে ধরছেন ‘রিন নামকরা স্টল’-এর মাধ্যমে। তাদের উদ্যোগ নিয়ে সরাসরি পৌঁছাতে পারছেন অনেক মানুষের কাছে। কেউ এসেছেন তাদের গাছ নিয়ে, কেউ পাখির বাসা সাজানোর জিনিস নিয়ে, কেউবা নিজের ইম্পোর্টেড কসমেটিকস নিয়ে, আবার কেউ নিজস্ব বুটিকের জামা নিয়ে।

তাদেরই একজন অনলাইন নার্সারি ব্যবসায়ী জেরিন তাসনীম চৌধুরী বলেন, রিন’র এই প্ল্যাটফর্ম নারীদের জন্য অনেক জরুরি। কারণ, সবাই আমাদের নিজের নামে চেনে না। কারও সন্তান, কারও স্ত্রী এভাবেই আমাদের পরিচয়। রিনের এই প্ল্যাটফর্ম নারীদের জন্য খুবই দরকার বলে আমার মনে হয়। এখন দেখা যায়, আমার অনলাইন পেজ আর রিন’র এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক মানুষ আমাকে নিজের নামেই চিনছে। রিন’র মাধ্যমে এখানে আসতে পারাটা আমার জন্য একটা আলাদা স্বীকৃতি।

নিজের পরিচয় তৈরি করতে, পছন্দের ক্যারিয়ার বেছে নিতে সমাজে নারীদের নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। প্রতিকূলতা পেরিয়ে সফলভাবে নিজের নাম তৈরির এই অভিজ্ঞতাগুলো সবার সঙ্গে শেয়ার করতে ঢাকা লিট ফেস্টের সঙ্গে যৌথ উদ্যোগে ৬ জানুয়ারি ‘রিন নামকরা নারী’ আয়োজন করেছে ‘We Are the Champions’-শীর্ষক একটি প্যানেল।

এই প্যানেলে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের নারীরা। এই আলোচনায় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরতে গিয়ে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের গোলকিপার ইতি রানী বলেন, নিজের একটা পরিচয় সবাই চায়। আমারও ছোট থেকেই ইচ্ছে ছিল নিজের একটা পরিচয় তৈরি করার। স্কুলে থাকতে দেখতাম খেলার জন্য সাবিনা খাতুন, রূপনা চাকমাদের সবাই এক নামে চেনে। তখন থেকে আমারও ইচ্ছে ছিল খেলোয়াড় হওয়ার। মেয়েদেরকে আমাদের সমাজ কীভাবে দেখতো বা এখন কীভাবে দেখে এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। মেয়ে মানেই হাজারও প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়া। আগের চেয়ে আমাদের প্রতিবন্ধকতা অনেকটা কমেছে। কিন্তু পুরোপুরি শেষ হয়নি। আমিও অন্যদের মতোই সবকিছুর সঙ্গে লড়াই করেই এখানে এসেছি। ছোট থাকতে সবাই আমাকে ‘মনোজিতের’ ছোট মেয়ে হিসেবে চিনতো। এখন সবাই আমার বাবাকে ‘ইতির বাবা’ বলে চেনে। আমার পরিবারও খুব গর্ব করে বলে, এটা আমার মেয়ে ইতি। আমি চাই, আমাদের এই গল্প অন্য মেয়েদেরও উৎসাহিত করুক নিজেদের পরিচয় তৈরির জন্য।

নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অ্যাটাকিং মিডফিল্ডার শামছুন্নাহার জুনিয়র বলেন, আমরা যখন সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে এসেছি তখন বুঝেছি দেশের মানুষ ফুটবলকে কতটা ভালোবাসে, আমাদের কতটা ভালোবাসে। শুরুটা একদমই এমন ছিল না। অনেক পথ আসার পর এখন সবাই আমাদের এই গল্পগুলো শুনছে। স্কুলে যখন মজার ছলেই ফুটবল খেলা শুরু করেছিলাম তখনও এতদূর আসার চিন্তা মাথায় ছিল না। যখন একটু বড় হলাম তখন পরিবার থেকে চাইতো না ফুটবল খেলি। আমি লুকিয়ে লুকিয়ে খেলতে যেতাম। ধীরে ধীরে আমি ভালো করতে থাকি আর ২০১৭ সালে ন্যাশনাল টিমে ডাক পাই। এরপর আর পিছনে ফিরে তাকাইনি। পরিবার মানা করতো কারণ সমাজের অন্যদের থেকে তাদের অনেক কথা শুনতে হতো। কিন্তু আমি তাদের বুঝাতাম। আর চ্যাম্পিয়ন হওয়ার পর এখন বাসায় গেলে এলাকার সবাই ভিড় জমায় বাসায়। খুবই ভালো লাগে যখন দেখি সবাই আমাকে আমার নামে চেনে, আমার খেলা দেখে।

আলোচনায় অতিথি হিসেবে আরও ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন, অ্যাসিটেন্ট কোচ মাহমুদা আক্তার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি মো. আবু নাঈম সোহাগ। খেলোয়াড়দের মধ্যে ছিলেন রূপনা চাকমা, সোহাগী কিস্কু, সাথি বিশ্বাস ও স্বপ্না রানী।

 

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম