মার্কেন্টাইল ব্যাংকের ‘অ্যানুয়াল স্ট্র্যাটেজিক বিজনেস কনফারেন্স’ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৩, ১৭:৫১আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১৭:৫১

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ‘অ্যানুয়াল স্ট্র্যাটেজিক বিজনেস কনফারেন্স-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ছিল এই আয়োজন।

অনুষ্ঠানে ব্যাংকের ১৫২টি শাখার প্রধান, ৩০টি উপশাখার ইনচার্জ, রিজিওনাল হেড, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সংসদ সদস্য মোরশেদ আলম। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম আমানউল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম এ খান বেলাল, পরিচালক আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন) ও মোহাম্মদ আব্দুল আউয়াল। আরও বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান ও সিএফও তাপস চন্দ্র পাল।

সম্মেলনে মোরশেদ আলম ব্যাংকের সার্বিক লক্ষ্য অর্জনে আন্তরিক প্রচেষ্টার জন্য শাখা, উপশাখা ও বিভাগীয় প্রধানদের ধন্যবাদ জানিয়ে বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক মন্দার প্রভাব মোকাবিলা করে দেশের অর্থনীতিকে সচল রাখতে ব্যাংক খাত অগ্রণী ভূমিকা পালন করেছে। এর ফলে ২০২২ সালে মার্কেন্টাইল ব্যাংক বিগত বছরগুলোর মধ্যে সর্বোচ্চ পরিচালন মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে।’

মো. কামরুল ইসলাম চৌধুরী ২০২৩ সালে ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক লক্ষ্য অর্জনে করণীয় সম্পর্কে শাখা ও উপশাখা প্রধানদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। একইসঙ্গে তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং গ্রামীণ অর্থনীতিকে বেগবান রাখতে কৃষি ও এসএমই ঋণ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি গ্রাহক সেবার মান বাড়াতে ও যুগোপযোগি প্রযুক্তিনির্ভর স্মার্ট ব্যাংকিং নিশ্চিত করতে সবাইকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, হাসনে আলম ও মু. মাহমুদ আলম চৌধুরীসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা।

 

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম