শতবর্ষী বীণাপাণি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী

প্রেস রিলিজ
২১ জানুয়ারি ২০২৩, ১০:০৬আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১০:০৬

গোপালগঞ্জের প্রায় শতবর্ষী বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের সংগঠন ‘বীণাপাণি এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন-বেসাগ’-এর প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে বীণাপাণি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রাক্তন ছাত্রীদের একটি বর্ণাঢ্য র‌্যালি গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থল শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এসে পৌঁছায়। এরপর জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন এবং বীণাপানি প্রাক্তন ছাত্রীদের সংগঠনের থিম সং বাজানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়।

এদিন বিদ্যালয়টির শত শত প্রাক্তন ছাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা শহরের প্রবীণ মুক্তিযোদ্ধা রাশেদা খানম রিনা।

এসময় আরও উপস্থিত ছিলেন বেসাগের প্রধান উপদেষ্টা খালেদা ফিরোজ জলি, ট্রান্সকম ইলেকট্রনিক্সের হেড অব বিজনেস সামির পল, বেক্সিমকো পাওয়ারের শেখ রেজাউল করিম, ডায়মন্ড ওয়ার্ল্ডের বিপ্লব সাহা, বেসাগের অর্থসচিব জিনাত রসুল রুনা, বেসাগের সদস্য সচিব সিলভিয়া আক্তার চীনা এবং বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মৃন্ময় বাড়ৈ প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীণাপাণি এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (বেসাগ) আহ্বায়ক এবং উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় বিভিন্ন শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞসংস্কৃতি অনুষ্ঠান।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম