জে সি আই বাংলাদেশের আয়োজনে ‘বসন্ত বরণ ২০২৩’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১০

শীতের বিদায় বেলায়, ফাগুনের নতুন সুরে, ঐকতানে, জেসিআই বাংলাদেশ পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে বসন্তকে স্বাগত জানাতে, ২০২৩-এর লোকাল প্রেসিডেন্টদের সম্মিলিত উদ্যোগে, ‘বসন্ত বরণ ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি অডিটোরিয়ামে এই  ‘বসন্ত বরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২৩ ন্যাশনাল প্রেসিডেন্ট, জেসিআই বাংলাদেশ সেনেটর জিয়াউল হক ভুইয়া।

বাংলার ঐতিহ্যে সাজানো মেলা, মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, নাচ, গান, র‍্যাফেল ড্র আরও হরেক রকমের উপাদানে সাজানো এই প্রাণের উৎসবে মিলিত হয় জে সি আই এর সদস্যরা এবং তাদের পরিবারবর্গ। সব ন্যাশনাল অফিসার ও চ্যাপ্টার মেম্বারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে পুরো অনুষ্ঠানটি।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদরদফতর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআই’র প্রায় ৩০টির বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে।

-প্রেস রিলিজ

/এসটিএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম