বেস্ট প্যাভিলিয়ন পুরস্কার পেলো এসিআই সিড

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৫

বাংলাদেশ বীজ সম্মেলনের আয়োজন বাংলাদেশ সিড কংগ্রেসে যুগ্মভাবে বেস্ট প্যাভিলিয়ন পুরস্কার পেলো এসিআই সিড ও ইউনাইটেড সিড। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত তিন দিনের সিড কংগ্রেসের সমাপনী অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের বীজ উইংয়ের মহাপরিচালক মো. আবু জুবায়ের হুসেন বাবলু।

বীজ সম্মেলনে এসিআই সিড তাদের প্যাভিলিয়নে প্রদর্শন করে নিজস্ব উদ্ভাবিত ২৬ জাতের আলু, ৩১ জাতের সবজি, ৬ জাতের চাল, ২ জাতের গম এবং গ্রীষ্মকালে চাষ উপযোগী পেঁয়াজ।

মেলায় প্রতিষ্ঠানটির পণ্য ব্যবস্থাপক গোলাম মোস্তফা বলেন, ‘বাংলাদেশে আলুর উৎপাদন চাহিদার তুলনায় অনেক বেশি। গত বছরই উৎপাদিত হয়েছে এক কোটি মেট্রিক টন। আমাদের বার্ষিক চাহিদা ৮০ লাখ মেট্রিক টন। বাকি ২০ লাখ মেট্রিক টন আলু নষ্ট হয়েছে রফতানির অভাবে। তাই এর বদলে আমরা যদি শিল্পে ব্যবহার উপযোগী আলু চাষ করি তাহলে অতিরিক্ত আলু রফতানি করে ডলারের ঘাটতি কমাতে পারি। সেই সঙ্গে শিল্পে ব্যবহার উপযোগী আলু আমাদের আমদানি করতে হয়। সেটাও বন্ধ করা যেতে পারে।’

তিন দিনব্যাপী এ মেলায় ১৩টি প্যাভিলিয়ন ও ৬০টি স্টল অংশ নিয়েছিল, যার মধ্যে ১০টি বিদেশি স্টল ছিল।

বিজ্ঞপ্তি

 

 

/এইচএএইচ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম