শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রক্টরিয়াল বডি ও আইকিউসি’র যৌথ উদ্যোগে ‘মাদক মুক্ত দেশ, টেকসই প্রজন্মের বাংলাদেশ’শীর্ষক শিরোনামে একটি মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) আয়োজিত এই সেমিনারে আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল সমাজে মাদকের প্রভাব, প্রতিকার ও করণীয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান। তিনি মাদকমুক্ত সমাজ গড়তে আত্মসচেতনতা তথা আত্মশুদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন। মাদকের যোগানদাতাদের মূলোৎপাটনে তৎপর হতে প্রশাসনকে অনুরোধ জানান।
অনুষ্ঠানে আরও ছিলেন– বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তাফিজুল হক, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর শামসুন নাহার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পাড় মশিয়ুর রহমান, গভর্মেন্ট অ্যান্ড পলিটিকসের বিভাগীয় প্রধান এবং আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. ইয়াসমীন আহমেদ, ভারপ্রাপ্ত প্রক্টর সুকান্ত সেনগুপ্ত, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের পুলিশ কমিশনার মোহাম্মাদ মোর্শেদ আলম ও তৌহিদুল ইসলাম, তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।
তারা মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।









