মীনা বাজার এখন লালবাগে

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৫

রাজধানীর লালবাগে দেশের অন্যতম জনপ্রিয় সুপারশপ মীনা বাজারের ২১তম আউটলেট চালু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) আউটলেটটি উদ্বোধন করা হয়। এটি মীনা বাজারের চতুর্থ ফ্র্যাঞ্চাইজি আউটলেট। লালবাগ কেল্লার বিপরীতে নবাবী ভোজের নিচতলায় ২৩০০ বর্গফুট জায়গা নিয়ে মীনা বাজারের এই আউটলেটটি যাত্রা শুরু করলো।

আউটলেটটি উদ্বোধন করেন মীনা বাজারের লালবাগ আউটলেটের ইনভেস্টর শামীমা আলম এবং মীনা বাজারের এক্সপ্যানশন, ব্র্যান্ড অ্যান্ড অনলাইন প্রধান আহমেদ শোয়েব ইকবাল, মীনা বাজার এক্সপ্যানশন অ্যান্ড করপোরেট সেলস প্রধান মো. রাজিবুল হাসান, অপারেশনস প্রধান শামীম আহমেদ জায়গীরদার এবং উভয়পক্ষের অন্যান্য কর্মকর্তারা।            

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেমকন গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান মীনাবাজার দীর্ঘ ২০ বছর ধরে প্রায় সহস্রাধিক গুণগতমানের পণ্য সরবরাহের মাধ্যমে উন্নতমানের গ্রাহকসেবা নিশ্চিত করে আসছে। বর্তমানে ২০টি আউটলেট থেকে ঢাকা ও চট্টগ্রামে লক্ষাধিক গ্রাহক মীনা বাজারের নিরবচ্ছিন্ন সেবা উপভোগ করছেন। লালবাগ আউটলেটটিও তার ব্যতিক্রম হবে না। নিত্য প্রয়োজনীয় সব গ্রোসারি পণ্য এখন খুব সহজে একই ছাদের নিচে সাশ্রয়ীমূল্যে উপভোগ করবেন স্থানীয় ক্রেতারা।    

বিজ্ঞপ্তিতে বলা হয়, মীনা বাজারের নতুন এই আউটলেট নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যে বাজার-সেরা দাম নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে। লালবাগ ও তার আশেপাশের এলাকার গ্রাহকরা মীনা বাজারের হটলাইন নাম্বারে ফোন করে অর্ডার করলেই এই আউটলেট থেকে হোম ডেলিভারি সুবিধা পাবেন।

/আরকে/     
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম