কক্সবাজারে ওয়ালটনের ইএস প্লাজা চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৩, ০৯:৪১আপডেট : ১৩ মার্চ ২০২৩, ০৯:৪১

নিজেদের উৎপাদিত ইলেকট্রিক্যাল ক্যাবলস সরাসরি গ্রাহকদের হাতে পৌঁছে দিতে সারা দেশে ইলেকট্রিক্যাল সলিউশন (ইএস) শোরুম স্থাপন শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি কক্সবাজারে ওয়ালটন ক্যাবলসের ৫৬তম ইএস প্লাজা আউটলেট উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. সোহেল রানা, হেড অব সেলস মাহবুবুল ওয়াহিদ, ব্র্যান্ড ম্যানেজার মো. জাকিবুর রহমানসহ স্থানীয় ৫ নং ওয়ার্ড কাউন্সিলর, কক্সবাজার মার্কেট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেক্রেটারি, কক্সবাজার ইলেকট্রিক্যাল শপ ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি, সেক্রেটারি, উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সিবিও সোহেল রানা সবার জন্য উন্নতমানের পণ্য সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ক্যাবলসের জন্য আলাদা আউটলেট চালুর মাধ্যমে আমরা আরও বেশি সংখ্যক ক্রেতার নিকট পৌঁছাতে পারবো; তাদের চাহিদা সম্পর্কে জানতে পারবো এবং তাদের হাতে সেরা মানের পণ্য তুলে দিতে সক্ষম হবো।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের সর্বোচ্চ মানের পণ্য ও সেবা দিতে ওয়ালটন বদ্ধপরিকর। এক্ষেত্রে ওয়ালটন ক্যাবলসের বিক্রয় কৌশল রিটেইল আউটলেটে স্থানান্তরিত এবং নতুন শোরুম খোলার সিদ্ধান্ত একটি সাহসী ও কৌশলগত পদক্ষেপ। ক্যাবলসের জন্য আলাদা শোরুম স্থাপনের মাধ্যমে গ্রাহকদের চাহিদা আরও ভালোভাবে বোঝা সম্ভব হবে। যার ফলে ওয়ালটন ক্যাবলসের ব্যবসায়িক প্রসার ঘটবে। এই পদক্ষেপ শতভাগ সফল হবে এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি ও সম্প্রসারণ অব্যাহত থাকবে। গ্রাহকদের সর্বোত্তম পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশের শীর্ষ ইলেকট্রিক্যাল ক্যাবলস উৎপাদনকারী হিসেবে বাজারে ওয়ালটনের অবস্থান আরও শক্তিশালী ও সুদৃঢ় হবে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম