চট্টগ্রাম সমিতি-ঢাকা’র উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

প্রেস রিলিজ
১৭ মার্চ ২০২৩, ১৮:২৬আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৮:২৬

চট্টগ্রাম সমিতি-ঢাকা’র উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘১০৩তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস’ উপলক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৭ মার্চ) রাজধানীর ৩২, তোপখানা রোডস্থ সমিতি ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কনট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী। 

মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সদস্য-সচিব ডা. রেহেনা আক্তারের সঞ্চালনায় চট্টগ্রাম সমিতি-ঢাকা’র সভাপতি জয়নুল আবেদীন জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন হিরো। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মেসবাহ উদ্দীন জঙ্গী চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন খান, নাছির উদ্দিন ও মো. আবদুল মাবুদ, নির্বাহী পরিষদের অর্থ সম্পাদক মোহাম্মদ নাছের (নাছির), যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ সালাহউদ্দীন চৌধুরী, মো. গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনিচ উল মাওয়া আরজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী (মুকুল), স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ মনসুর আলী চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, নির্বাহী সদস্য গিয়াস উদ্দিন, পারভেজ মো. চৌধুরী প্রমুখ।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম