সিআইপি হলেন এরফান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ এপ্রিল ২০২৩, ১৭:৪৫আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৭:৪৫

এরফান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং এরফান অ্যাগ্রো ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম সিআইপি (শিল্প উৎপাদন ক্যাটাগরি) নির্বাচিত হয়েছেন। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাকে সিআইপি নির্বাচিত করা হয়।

সোমবার (৩ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। সিআইপি (শিল্প) নীতিমালা-২০১৪ অনুযায়ী ২০২১ সালের অবদানের জন্য সারা দেশ থেকে ৪৪ জন সিআইপি নির্বাচিত করেছে সরকার।

মো. মাহবুব আলম শিল্প মন্ত্রাণালয় থেকে সিআইপি (শিল্প) সংক্রান্ত একটি পরিচয়পত্র পাবেন। পরিচয়পত্রে মেয়াদকাল উল্লেখ থাকবে এবং মেয়াদকালীন সময়ে পরিচয়পত্রটি বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।

তিনি বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে এবং সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। ব্যবসা সংক্রান্ত কাজে ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে চলমান সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার সুবিধা দেওয়া হবে তাকে।

স্ত্রী, ছেলে, মেয়ে ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন তিনি। বিমান বন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা পাবেন। মেয়াদকালীন সময়ে সরকার থেকে তাকে শিল্প বিষয়ক নীতি নির্ধারণী কোনও কমিটিতে অন্তর্ভুক্ত করা যাবে।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি