‘অ্যাম্বাসেডর টক সিরিজ: সেশন টু’ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ এপ্রিল ২০২৩, ২০:০৪আপডেট : ০৯ মে ২০২৩, ১৬:৫৭

সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) অফিস অব এক্সটারনাল অ্যাফেয়ার্স যৌথভাবে ‘অ্যাম্বাসেডর টক সিরিজ: সেশন টু’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে। রবিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত এ সেমিনারের বিষয় ছিল ‘শান্তি’। এই ইভেন্টের লক্ষ্য ছিল টেকসই শান্তি এবং কীভাবে এটি অর্জন করা যেতে পারে তা নিয়ে আলোচনা করা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেমিনারে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন। তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা, সম্পৃক্ততার মতো নেটওয়ার্ক উন্নয়ন, আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আর্থিক ও মানবসম্পদের সহজলভ্যতা এবং শান্তি প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণসহ টেকসই শান্তি অর্জনের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম। অধ্যাপক ইসলাম বিশ্বব্যাপী প্রেক্ষাপট-নির্দিষ্ট শান্তি গড়ে তোলার জন্য একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এনএসইউর পরিচালক ও সিপিএসের উপদেষ্টা ড. ক্যাথরিন লির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিপিএসের সমন্বয়ক এবং রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. আবদুল ওয়াহাব।

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম