তরুণ উদ্যোক্তাদের সহযোগিতার লক্ষ্যে ইউবিএল-অরেঞ্জ কর্নারসের চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ মে ২০২৩, ০৫:০৬আপডেট : ১১ মে ২০২৩, ০৫:৪৭

বাংলাদেশ তরুণ উদ্যোক্তাদের সহযোগিতার লক্ষ্যে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য পণ্যের প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল) এবং নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মসূচি অরেঞ্জ কর্নারস। বুধবার (১০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে ইউনিলিভার জানায়, ডিবিএল গ্রুপ ও ইউনিলিভার এর সার্বিক সহায়তা এবং ওয়াইওয়াই ভেঞ্চারস, বিওয়াইএলসি ভেঞ্চারস এবং সাজিদা ফাউন্ডেশন এর বাস্তবায়নমূলক উদ্যোগে ‘অরেঞ্জ কর্নারস’ এর উদ্দেশ্য হলো বাংলাদেশে পরবর্তী প্রজন্মের সফল ব্যবসায়িক নেতৃত্ব তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ ও সম্পদ প্রদানের মাধ্যমে সুযোগ সৃষ্টি করা।

ইউনিলিভার জানায়, ইতোমধ্যে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যজুড়ে অরেঞ্জ কর্নারস এর ১৭টি সহযোগিতামূলক উদ্যোগের শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। চলতি বছর ফেব্রুয়ারির শুরুতে এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ১৮তম প্রকল্পের মাধ্যমে এই কার্যক্রম শুরু করে ‘অরেঞ্জ কর্নারস’। বাংলাদেশে টেকসই ব্যবসা গড়ে তুলতে অরেঞ্জ কর্নারস এর কর্মসূচিগুলো ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের দক্ষতার উন্নয়ন, অর্থায়ন এবং প্রয়োজনীয় উপকরণ প্রদানের মাধ্যমে সহযোগিতা করবে।

টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনের প্রচেষ্টায় ইউনিলিভারের দীর্ঘমেয়াদি অঙ্গীকার রয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘অরেঞ্জ কর্নারস বাংলাদেশ’ এর সঙ্গে এই অংশীদারিত্ব আরও বেশি অন্তর্ভুক্তিমূলক ও নিরপেক্ষ ভবিষ্যত বিনির্মাণে ইউনিলিভারের বৈশ্বিক লক্ষ্যমাত্রার সঙ্গে সম্পর্কযুক্ত। বাংলাদেশে তরুণ উদ্যোতাদের সহযোগিতার মাধ্যমে ইউনিলিভার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেগবান করাসহ বিভিন্ন সম্প্রদায়ের জীবনযাত্রার ইতিবাচক প্রভাব ফেলতে আশাবাদী।

ইউনিলিভার বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার বলেন, ‘বিগত কয়েক দশকে বাংলাদেশের অর্থনীতির আশ্চর্যজনক উত্থান ঘটেছে এবং অসংখ্য মেধাবী তরুণের সম্মিলনে এই অর্থনীতির অফুরান সম্ভাবনা রয়েছে। যদি সকল তরুণ তাদের দক্ষতার বিকাশ ও ব্যক্তিগত উন্নয়নে উপযুক্ত সুযোগ লাভ করে, তবে আমাদের কাঙ্ক্ষিত অগ্রযাত্রায় কোনো বাধা থাকবে না।’

/এসও/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক