গুলশান চালু হলো গ্রামীণফোনের এক্সপেরিয়েন্স সেন্টার

প্রেস রিলিজ
২৪ মে ২০২৩, ১৫:১৬আপডেট : ২৪ মে ২০২৩, ১৫:১৬

রাজধানীর গুলশানে এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে গ্রামীণফোন লিমিটেড। মঙ্গলবার (২৩ মে) গুলশান-২ এ ‘গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টার’ উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহক সেবা দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা এবং তাদের সেরা অভিজ্ঞতা দিতে বিস্তৃত পরিসরের গবেষণা, বিশ্লেষণ ও উদ্ভাবনী বাস্তবায়নের ফলশ্রুতিতে এ এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে গ্রামীণফোন। গ্রাহকদের লাইনে অপেক্ষা করার ঝামেলা কমাতে এবং তাদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সেবাদানে এই সেন্টারে রয়েছে স্পেশালাইজড জোন। এছাড়াও রয়েছে কুইক সার্ভিস পোডিয়াম, যার মাধ্যমে দেওয়া হবে দ্রুত ও কার্যকরী সেবা; ফলশ্রুতিতে কমবে সেবা নিতে আসা গ্রাহকদের অপেক্ষা ও সেবা গ্রহণের সময়। এক্সক্লুসিভ কনসালটেটিভ সেলস ও সার্ভিস এরিয়ায় গ্রাহকরা বিশেষজ্ঞ সহায়তা পাবেন।

এক্সপেরিয়েন্স সেন্টারে আরও রয়েছে ডিভাইস ও এনগেজমেন্ট জোন। এ জোনে গ্রাহকরা ফিউচার-ফিট প্রযুক্তির অভিজ্ঞতা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি এই সেন্টারে থাকবে অ্যাপল, স্যামসাং, শাওমি, অপো, ভিভো, রিয়েলমি, ফাসট্র্যাক ও অ্যামাজফিটসহ স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের বিস্তৃত পরিসরের অনুমোদিত পণ্য। সরকারি ছুটির দিন ছাড়া সপ্তাহে প্রতিদিন এ সেন্টার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘ফিউচার-ফিট রিটেইল শপ তৈরির ক্ষেত্রে এটা প্রথম পদক্ষেপ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এটা এক উল্লেখযোগ্য মাইলফলক। আমাদের গ্রাহকদের পরিবর্তিত ডিজিটাল চাহিদা পূরণের ক্ষেত্রে তাদের ব্যক্তিকেন্দ্রিক সেবাদানে গ্রামীণফোনের দৃঢ় অঙ্গীকারের অনন্য উদাহরণ নতুন এ এক্সপেরিয়েন্স সেন্টার। স্মার্ট ডিভাইসের ব্যবহার বৃদ্ধিতে, ডিজিটাল বৈষম্য হ্রাসে, তরুণদের দক্ষতার উন্নয়নে এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিয়ে সচেতনতা তৈরিতে কানেক্টিভিটি পার্টনার হিসেবে আমরা ইকোসিস্টেম সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম